শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

অবশেষে সেন্সর ছাড়পত্র পেল ‘পাঠান’, মুক্তি ১২ মে

- Advertisement -
Single page 1st Paragraph

অবশেষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলিউড বাদশাহ্ শাহরুখ খানের মেগাহিট সিনেমা ‘পাঠান’। বৃহস্পতিবার (৪ মে) সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। ফলে ফলে দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ প্রদর্শনের আর কোনো বাধা থাকল না। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন।

সিনেমাটি মুক্তির বিষয়ে অনন্য মামুন বলেন, “আজ (৪ মে) সেন্সর ছাড়পত্র পেলাম। আগামী ১২ মে দেশের হলে ‘পাঠান’ মুক্তি পাচ্ছে।”জানা গেছে, ৩২টি সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে ‘পাঠান’ মুক্তি পাচ্ছে। অনন্য মামুন বলেন, ‘যে প্রযুক্তিতে আমরা সিনেমা চালাব, তাতে করে খুব বেশি সক্ষমতা আমাদের নেই। এটা ধীরে ধীরে বাড়বে। এই মুহূর্তে অনেক চাহিদা থাকলেও মাত্র ৩২টি সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে সিনেমাটি মুক্তি দিতে পারছি।’

গত ২৫ জানুয়ারি মুক্তির পর থেকে ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড গড়ে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। তখন থেকে ছবিটি সিনেমা হলে দেখার জন্য মুখিয়ে ছিলেন বাংলাদেশের দর্শকেরা । হল মালিকেরাও ‘পাঠান’ চালানোর প্রস্তুতি নিয়ে রেখেছিলেন জোরেশোরে।

তবে ‘পাঠান’ বিশ্বব্যাপী মুক্তি পেলেও আসেনি বাংলাদেশে। হাজার কোটির ওপরে ব্যবসা করা যশরাজ ফিল্মস প্রযোজিত এ ছবিটি এদেশের বড় পর্দায় মুক্তি দিতে জানুয়ারি থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিলেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। অবশেষে সেই চেষ্টার সাফল্য এলো।

উল্লেখ্য, সাফটা চুক্তির আওতায় গত ১১ এপ্রিল ৫ শর্তে দুই বছরের জন্য ১৮টি হিন্দি চলচ্চিত্র আমদানির অনুমতি দেয় সরকার। তারই প্রেক্ষিতে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ মুক্তি পাচ্ছে দেশে।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...