বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

গোডাউন থেকে মোটরপার্টস চুরি, দশ লাখ টাকার মালামালসহ গ্রেপ্তার ৪

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন একটি গোডাউন থেকে মোটরপার্টস চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- গাজীপুর জেলার শ্রীপুর থানার শিমুলতলী এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে মো. আবুল হোসেন (৩০), খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকার মো. ফজলুল হকের ছেলে মো. ওমর ফারুক সাগর (২৬), আনোয়ারা থানার বুরুমছড়া এলাকার মৃত মকবুল মাঝির ছেলে মো. আনোয়ার হোসেন (৪০) ও ফেনী সদর থানার ফাজিলপুর এলাকার মৃত মোস্তফার ছেলে আব্দুর রহমান (২৮)।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, গত ২ মে রাত থেকে পরদিন সকাল ১০টার মধ্যে বড়পুকুর পাড় এম এ আজিজ মসজিদ এলাকায় মুনির নগর চৌচালাস্থ সামছুদ্দিন ও আবু সুফিয়ানের মালিকানাধীন এস এস অটোমোবাইলসের গোডাউনের পিছনের দিকে লোহার দরজা কেটে ৩০ লাখ টাকার মোটর পার্টস চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগের ভিত্তিতে বন্দর থানাধীন চৌচালা এম এ আজিজ মসজিদের পাশ থেকে আনোয়র হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর আনোয়ার হোসেনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আনোয়ার তার সহযোগী আবুল হোসেন ও ওমর ফারুক দুজনের নাম প্রকাশ করে। আনোয়ারকে নিয়ে অভিযান চালিয়ে বন্দর থানাধীন আনন্দবাজার স্কুলের সামনের একটি ভবন থেকে আবুল হোসেন ও মো. ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এই তিন জন জানায়, তাদের সহযোগী অভিযুক্ত আব্দুর রহমানের প্রতিষ্ঠান সিলভার ট্রেড নামে দোকানে চুরি করা মালামালগুলো বিক্রি করেছে। এম তথ্যের ভিত্তিতে তাদের তিন জনকে নিয়ে ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট এলাকায় আব্দুর রহমানের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দোকান থেকে ১০ লাখ টাকার চুরি হওয়া মোটর পার্টস উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার আবুল হোসেনের বিরুদ্ধে মাদক আইনে বন্দর থানায় ৪টি ও আনোয়ার হোসেনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় অস্ত্রসহ নানা অপরাধে ৪টি মামলা রয়েছে।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...