বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

সিইউজে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আবাসন বঞ্চিত সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস এমপি মোশাররফের

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নেতারা।

বৃহস্পতিবার (৪ মে) সকাল ১১টায় নন্দনকাননস্থ বাসভবনে সাক্ষাৎকালে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। এই পেশার মর্যাদা ধরে রাখতে পেশাদার সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। আমি সবসময় সাংবাদিকদের পাশে ছিলাম এবং থাকবো।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী এমপি মোশাররফ হোসেনের উদ্দেশ্যে বলেন, সিইউজে’র গৌরবময় ঐতিহ্য রয়েছে, আপোষহীনভাবে সাংবাদিকদের অধিকার রক্ষা ও দক্ষ পেশাদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সাংবাদিকরা যে কোনও সময় আপনাকে পাশে পেয়েছেন, ভবিষ্যতেও আমরা আপনাকে পাশে চাই। এসময় সিইউজে সভাপতি আবাসন বঞ্চিত সাংবাদিকদের সহযোগিতার আহ্বান জানান।

প্রত্যুত্তরে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি আবাসন বঞ্চিত সাংবাদিকদের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম চট্টগ্রামের সাংবাদিকদের কল্যাণে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ভূমিকা রাখায় তাঁকে ধন্যবাদ জানান। এসময় সিইউজে সাধারণ সম্পাদক এমপি মোশাররফ হোসেনের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাব আধুনিকায়নের কথাও স্মরণ করিয়ে দেন।

সৌজন্য সাক্ষাৎকালে সিইউজে সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি রুবেল খান, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম ও অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...