রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জে মাদক মামলায় দীর্ঘ ১৭ বছর যাবত পলাতক ২ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল কর্তৃক ৪ মে ২নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ, ঈশাখা রোড এলাকা হতে মাদক মামলায় দীর্ঘ ১৭ বছর যাবত পলাতক ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী সুমন (৪২), পিতা- মফিজ উদ্দিন ’কে গ্রেপ্তার করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তার আসামী সুমন  নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ এলাকার বাসিন্দা। সে ২০০৬ সালের আগষ্ট মাসে পঞ্চবটি এলাকায় হেরোইন ক্রয়-বিক্রয়ের সময় ফতুল্লা থানা পুলিশের কাছে হাতে-নাতে গ্রেপ্তার হয়। পরবর্তীতে ফতুল্লা থানায় তার বিরূদ্ধে ১টি মাদক মামলা দায়ের করা হয়, যার মামলা নং-৯৮(০৮)০৬। মামলা দায়েরের পর আসামী সুমন জামিন নিয়ে পলাতক হয়। র্দীঘ ১৭ বছর যাবত সে দেশের বিভিন্ন স্থানে সু-কৌশলে পলাতক ছিল। এছাড়াও আসামী সুমন  এর বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে একাধিক মামলা চলমান রয়েছে বলে জানা যায়। এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গত ২৫/০৭/২০২২ খ্রিঃ গ্রেফতারকৃত আসামী সুমন (৪২)’কে দোষী সাব্যস্ত করে ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।

রায় ঘোষণার পর হতে আত্মগোপনে থাকা আসামী সুমনকে নিজস্ব গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১,  একটি আভিযানিক দল আসামীর অবস্থান সনাক্ত পূর্বক গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তার আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...