শনিবার, ২৭ জুন ২০২৬

সন্দ্বীপে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করেছে বাংলাদেশ প্রেস ক্লাব

- Advertisement -
Single page 1st Paragraph

সাড়া বিশ্বের ন্যায় সন্দ্বীপেও গতকাল ৩ মে বুধবার সন্ধ্যায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে সন্দ্বীপ উপজেলার এনাম নাহার মোড়স্থ তাজ হোটেলের কনফারেন্স রুমে উক্ত দিবস পালিত হয়। এ উপলক্ষে আয়োজিত মুক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহ-সম্পাদক ও বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক সালেহ নোমান, শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার উদ্যোক্তা, সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাসেম শিল্পী, মাসিক সজাগ সন্দ্বীপ পত্রিকার সম্পাদক প্রভাষক ফসিউল আলম, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস কামাল বাবু, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ পত্রিকার সাবেক স্টাফ রিপোর্টার নীলাঞ্জন বিদ্যুৎ, দৈনিক মাতৃজগত পত্রিকার নির্বাহী সম্পাদক রিয়াদুল মামুন সোহাগ, আহসান জামিল টেকনিক্যাল সেন্টারের অধ্যক্ষ কামরুল হাসান, নাট্যকর্মী কামাল উদ্দীন তালুকদার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সদস্য সচিব পুষ্পেন্দু মজুমদার। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক খবরপত্র পত্রিকার সাবেক সন্দ্বীপ প্রতিনিধি হাফেজ জামাল আবদুল নাছির শাহী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সাইফুল ইসলাম, আব্দুর রহমান ইমন, ফয়সাল আসির,আবদুল হামিদ,সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সাউথ সন্দ্বীপ প্রতিনিধি নজরুল নাইম প্রমুখ। বক্তরা বলেন একবিংশ শতাব্দীতে গণমাধ্যমের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও ভয় ও শংকা বেড়েছে সাংবাদিকতায়।তাই কমে গেছে সংবাদকর্মীদের দায়বদ্ধতামুলক সংবাদ। এ সংকট উত্তরণে সরকার, আমলা ও সাংবাদিক সংগঠনগুলোকে একাত্ম হয়ে কাজ করতে হবে। বক্তারা আরো বলেন বিভিন্ন প্রতিবন্ধকতাকে পরাভূত করেই দ্বীাঞ্চলে সাংবাদিকতা করতে হয়।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...