মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান,ঔদ্ধত্যও উসকানী বলছে যুক্তরাষ্ট্র

 বুধবার হরমুজ প্রণালীতে ইরান পানামার পতাকাবাহী একটি তেল ট্যাংকার জব্দ করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে তেহরানের এটি দ্বিতীয় ট্যাংকার আটকের ঘটনা।এই আটকের ঘটনাকে ইরানের ঔদ্ধত্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উসকানি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র।খবর ভয়েস অফ আমেরিকার।
নৌবাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক পঞ্চম নৌবহর তেলবাহী জাহাজটিকে নিওভি হিসেবে চিহ্নিত করেছে।
তাঁরা আরও জানায় ইরানের আধাসামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ড জাহাজটি আটক করেছে। নৌবাহিনী ট্যাঙ্কারটিকে ঘিরে এক ডজন রেভল্যুশনারি গার্ড সহ একটি জাহাজের ছবি প্রকাশ করেছে। নৌবাহিনী জানিয়েছে,ওই জাহাজটি তেল ট্যাংকারটিকে গতিপথ পরিবর্তন করতে বাধ্য করে এবং ইরানের বন্দর আব্বাস উপকূলের কাছে ইরানের জলসীমার দিকে অগ্রসর হয়। এক বিবৃতিতে পঞ্চম নৌবহর বলেছে, “ইরানের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বিঘ্নসৃষ্টিকারী। ইরানের অব্যাহত হয়রানি এবং আঞ্চলিক জলসীমায় নৌযান চলাচলের অধিকারে হস্তক্ষেপ অযৌক্তিক, দায়িত্বজ্ঞানহীন এবং সামুদ্রিক নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতির জন্য বর্তমান হুমকিস্বরুপ।”
যদিও ইরান তাৎক্ষণিকভাবে এই আটকের বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনটাই করেনি। উল্লেখ্য,পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাপক উত্তেজনার মধ্যে গত সপ্তাহে ইরান শেভরনের জন্য অপরিশোধিত তেলবাহী একটি ট্যাংকার আটক করে। দ্য অ্যাডভান্টেজ সুইটের বোর্ডে ২৩ জন ভারতীয় এবং একজন রাশিয়ান ছিলেন। বুধবার ইরান কর্তৃক জব্দ করা জাহাজটি এই অঞ্চলকে উত্তেজিত করার জন্য ধারাবাহিক জাহাজ জব্দ এবং বিস্ফোরণের সর্বশেষ ঘটনা ছিল বলে উল্লেখ করে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর পঞ্চম নৌবহর।

এই বিভাগের সব খবর

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (বিডিএস) অনুযায়ী নির্ধারিত মাত্রার চেয়ে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর মার্কারির উপস্থিতি শনাক্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমঝোতার ভিত্তিতে এমন একটি সংবিধান সংশোধনী প্রণয়ন করা হবে, যা জনগণের প্রত্যাশা পূরণ...

সর্বশেষ

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

চট্টগ্রামে এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু ২০ আগস্ট

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া উচ্চ...

শফিক-বাবরের ব্যাটিং নৈপুণ্যে দারুণ জবাব পাকিস্তানের

আব্দুল্লাহ শফিকের সেঞ্চুরি ও অধিনায়ক বাবর আজমের হাফ-সেঞ্চুরিতে প্রথম...

চট্টগ্রাম বন্দরের প্রবেশপথে আটকেপড়া জাহাজ সরানো হয়েছে

চট্টগ্রাম বন্দরের নৌ চ্যানেলে যান্ত্রিক ত্রুটির কারণে রিটেইনিং ওয়ালের...