নারায়ণগঞ্জে র্যাবের হাতে বিদেশী পিস্তলসহ কুখ্যাত স্বপন ডাকাত গ্রেপ্তার হয়েছে।
জানা যায়, র্যাব-১১ এর আভিযানিক দল ২ মে ২০২৩ দিবাগত রাত ০৩:২০ টার সময় অভিযান করে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন তালতলা সাকিনস্থ মদনপুর টু বন্দরগামী হাইওয়ে রোড সংলগ্ন পায়েল রোলিং মিলের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতি গ্রহনকালে বিদেশী পিস্তলসহ দুর্ধর্ষ ডাকাতকে হাতে-নাতে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত আসামী ১। শরাফাত আলী স্বপন (৪৫), পিতা-আলী ভান্ডারী, মাতা-জুলেখা বেগম, সাং-চাঁনপুর দক্ষিণপাড়া, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ। উক্ত অভিযানে স্বপনের হেফাজত হতে ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ২টি লোহার পাইপ, ১টি ছোরা, ১টি মোবাইল, ১টি সীম উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী সংঘবদ্ধ ডাকাত চক্রের সর্দার, সে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় রাস্তায় চলাচলরত ব্যাটারিচালিত অটোরিক্সা ডাকাতির সাথে সরাসরি জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করেছে।
তার বিরুদ্ধে বন্দর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

