শনিবার, ২৭ জুন ২০২৬

সাতকানিয়ায় বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন, পুড়ে ছাই ১৪ বাড়ি

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সাতকানিয়ায় বৈদ্যুতিক শর্ট-সার্কিটের আগুনে ১৪ বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২ মে) বিকেল ৪ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড গরিবারঝিল এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের দাবি উক্ত অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, গোলাম মহিউদ্দিন বাবুল (৭২), লিয়াকত আলী (৫৫), আনোয়ার হোসেন (৫৮), আবুল হাসেম (৭৫), মহিউদ্দিন (৪০), ছরোয়ার হোসেন (৫৫), খোরশেদ আলম ভূট্ট (৫৮), আমানত খা (৫০), মাহমুদুল হক (৩৫), জিয়াবুল হক (৫৮), হাফেজ মনজুর কাদের (৫২), মুজিবুল হক(৬৮), মো: সেলিম ও রফিকুল ইসলাম (৬৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরিবারঝিল এলাকার মহিউদ্দিন বাবুলের বাড়িতে আগুন লাগে। মুহুর্তের মধ্য আশেপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এসময় পর পর কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। মূলত সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও স্থানীয় জনসাধারণের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. হুমায়ুন কার্ণায়েন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ হতে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। তবে ১৪ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম উদ্দিন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্তদের ব্যাপারে নিয়মতান্ত্রিকভাবে সরকারিভাবে ও ব্যক্তিগত উদ্যোগে যতদূর সম্ভব সাহায্য সহযোগিতা করে যাবো।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...