শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

অস্ত্র-গুলিসহ টেকনাফে অপহরণ চক্রের এক সদস্য গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

দুই কৃষক অপহরণ মামলায় অভিযুক্ত নুরুল আমিন (৪০) নামে এক যুবককে কক্সবাজারের টেকনাফে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ মে) দিনগত রাতে টেকনাফ বাহারছড়া ইউনিয়ন নোয়াখালী জুম্মা পাড়া পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুল হালিম।

এসময় অপহরণ কাজে ব্যবহৃত একটি দেশীয় তৈরি এলজি ও ১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। গ্রেফতার আমিন হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পানখালী গ্রামের মোস্তফা কামালের ছেলে।

টেকনাফ মডেল থানার ওসি হালিম জানান, টেকনাফ বাহারছড়া জাহাজপুরা এলাকা থেকে দু’জন কৃষক অপহরণ হওয়ার পর পুলিশ ৩৫ ঘণ্টা দীর্ঘ অভিযানের পর অপহৃত দুই কৃষক রেদুয়ান ও রহিম উদ্দিনকে উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে ওই দুই কৃষকের দেয়া তথ্য অনুযায়ী বুধবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে অপহরণকারী চক্রের সদস্য আমিনকে নোয়াখালী জুম্মাপাড়া পাহাড়ি এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণ চক্রের অপর সদস্যরা পাহাড়ে পালিয়ে যায়।

ওসি আরো জানান, এঘটনার সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...