বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

কর্ণফুলীতে ৩০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় ৩০ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-০৭। গ্রেপ্তার নারীর নাম মুনজুরা ।

আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দ করা গাঁজা ফেনীর সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে দৌলতপুর গ্রামের ভাড়া বাসায় রেখে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবীদের কাছে বিক্রি করে আসছিল বলে জানায় র‌্যাব।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর গ্রামের ওই বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মুনজুরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা তাকে আট করে।

আসামির স্বীকারোক্তি মোতাবেক বাসার খাটের নিচ থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় ভর্তি ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে কর্ণফুলী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় র‌্যাব।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ৮ জনের মৃত্যু হয়েছে। ৮ জনের মধ্যে সাতজনই শিশু। সবাই একটি মাদ্রাসার...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বুধবার দুপুর তিনটা থেকে বাস চলাচল...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’ আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের তারকা চিহ্নিত সংসদ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম...

চট্টগ্রামে বৃষ্টিতে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে টানা ভারি বৃষ্টির মধ্যে দুটি জায়গায় পাহাড় ধসে...

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...