মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

পোর্ট সুদানে পৌঁছেছেন পাঁচ শতাধিক বাংলাদেশি

- Advertisement -
Single page 1st Paragraph

দুই বাহিনীর সংঘর্ষে উত্তাল সুদানে প্রায় ১৫০০ বাংলাদেশি রয়েছেন। এদের মধ্যে অনেকেই দেশে ফিরতে ইচ্ছা প্রকাশ করেছেন। বর্তমানে দেশটিতে দুই বাহিনীর যুদ্ধবিরতি চললেও বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এ অবস্থায় সুদান ছাড়তে আগ্রহী তালিকাভুক্ত পাঁচ শতাধিক বাংলাদেশি নিরাপদে পোর্ট সুদানে পৌঁছেছেন।
সুদানে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, খার্তুম থেকে মোট ১৩টি বাসের মধ্যে ১০টি ইতোমধ্যে এসে পৌঁছেছে। বাকি তিনটি রওনা হয়েছে।

পোর্ট সুদানের একটি স্কুল ভবনে বাংলাদেশিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। কয়েক দিনের জন্য খাবার সরবরাহ করা হচ্ছে সেখানে। স্কুল ভবনে মোট ৮টি কক্ষ রয়েছে।

তারেক আহমেদ বলেন, পোর্ট সুদান থেকে বাংলাদেশিদের নিরাপদে জেদ্দায় পাঠানো হবে। সৌদি জাহাজে করে তাদের সেখানে নিয়ে যাওয়া হবে।

সৌদি সরকার সেখানে তাদের থাকার জন্য হোটেলের ব্যবস্থা করেছে। প্রয়োজনে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে মদিনায় যাওয়া ফ্লাইট ব্যবহার করে তাদের দেশে ফিরিয়ে আনা হবে বলে যানা গেছে।

সুদানে নিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জানিয়েছেন, যেসব বাংলাদেশির ভিসার জন্য পাসপোর্ট আছে, তাদের কাগজপত্র তাৎক্ষণিকভাবে সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে। এছাড়া যাদের পাসপোর্ট নেই তাদের ট্রাভেল পারমিট দেওয়া হবে।

সুদান থেকে ফেরত আসা বাংলাদেশিদের ৭২ ঘণ্টার মধ্যে দেশে ফেরত পাঠানো হবে বলেও বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সৌদি কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছেন।

প্রসঙ্গত, জেদ্দার দুটি স্কুলে সুদান প্রবাসীদের জন্য খাদ্য, পানীয়, ঔষধ ও সাময়িক বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। খার্তুম থেকে পোর্ট সুদানে প্রায় ১২ ঘণ্টার ভ্রমণ শেষে প্রবাসীদের যেন শারিরীক কোন সমস্যা না হয়, সে বিষয় মাথায় রেখে পোর্ট সুদানেও বাংলাদেশ এম্বাসির পক্ষ থেকে প্রবাসীদের জন্য খাদ্য, পানীয়, ‍ওষুধ এবং সাময়িক বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

সুদান প্রবাসীরা যেদিন জেদ্দা পৌঁছাবেন, সেদিন থেকেই বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তাদের ঢাকায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করবে বলে যানা গেছে।

এই বিভাগের সব খবর

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা মোহিত গর্গের বরাতে মুম্বাই...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে জড়িয়ে মো. ইমন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে...

সর্বশেষ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে...

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং...

জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বব্যাপী...

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর...