বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

বাল্যবিবাহ একটি জাতির জন্য অভিশাপ : জেলা প্রশাসক

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন-২০৪১ পূরণে সরকার সর্বক্ষেত্রে সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনকল্পে কাজ করে যাচ্ছে। প্রায় সবক্ষেত্রে ডিজিটালাইজড হচ্ছে। আধুনিক ও স্মার্ট বাংলাদেশের সাথে বাল্যবিবাহের মত একটি গর্হিত কাজ যায় না। বাল্যবিবাহ একটি জাতির জন্য অভিশাপ। এটি নিরোধ করতে হবে। এক্ষেত্রে নিকাহ্ রেজিস্ট্রারগণের গুরুত্বপূর্ণ ও মূখ্য ভূমিকা পালন করতে হবে।
তিনি মঙ্গলবার বেলা ১১টায় চট্টগ্রাম জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের উদ্যোগে চট্টগ্রাম লেডিস ক্লাবে ‘বাল্যবিবাহ নিরাধে নিকাহ্ রেজিস্ট্রারগণের দায়িত্ব-কর্তব্য ও ভূমিকা’ শীর্ষক উদ্বুদ্ধকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় জেলা প্রশাসক নিকাহ্ রেজিস্ট্রারদের মতামত গ্রহণ করেন। রেজিস্ট্রাররা বলেন, বাল্যবিবাহ ও বাল্যবিবাহ নিবন্ধন দুটি ভিন্ন বিষয়। নিকাহ্ রেজিস্ট্রারগণ বাল্যবিবাহ্ রেজিস্ট্রি করেন না। বরং দেশের সকল কোর্ট বিল্ডিং এলাকায় একশ্রেণির অসাধু আইনজীবী কোর্ট এফিডেভিট ও নোটারি পাবলিক খ্যাত কোর্ট ম্যারেজের মাধ্যমে বাল্যবিবাহ্ সম্পাদিত করে। কোর্ট ম্যারেজের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা থাকা সত্বেও এ জাতীয় অপকর্ম সম্পাদিত হচ্ছে।
রেজিস্ট্রারগণের বক্তব্যের পর জেলা প্রশাসক বাল্যবিবাহের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার মিশন চাকমার সভাপতিতে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগ রেজিস্ট্রি অফিসসমূহের পরিদর্শক মো. আশরাফুজ্জামান। তিনি সর্বদা মুসলিম নিকাহ্ ও তালাক রেজিস্ট্রেশন বিধিমালার আলোকে রেজিস্ট্রি কার্যক্রম সম্পাদনের জন্য নির্দেশ প্রদান করেন।
সম্মিলিত নিকাহ্ রেজিস্ট্রারগণের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সমন্বয়ক হিসেবে বক্তব্য রাখেন আলহাজ কাজী ইউসুফ আলী চৌধুরী।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ৮ জনের মৃত্যু হয়েছে। ৮ জনের মধ্যে সাতজনই শিশু। সবাই একটি মাদ্রাসার...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বুধবার দুপুর তিনটা থেকে বাস চলাচল...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’ আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের তারকা চিহ্নিত সংসদ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম...

চট্টগ্রামে বৃষ্টিতে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে টানা ভারি বৃষ্টির মধ্যে দুটি জায়গায় পাহাড় ধসে...

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...