জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন রংপুরের মোঃ আলা উদ্দিন মিয়া।
জাতীয় পার্টি ঢাকাস্থ বনানী কার্যালয়ে গত ২ মে, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন রংপুরের কৃতি সন্তান কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ২ বারের নির্বাচিত ভিপি মোঃ আলা উদ্দিন মিয়া।
তিনি রংপুরের স্থানীয় দৈনিক পরিবেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক। জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, এমপি এ দায়িত্ব প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংস্কৃতিক পার্টির সভানেত্রী শেরিফা কাদের, এমপি প্রমুখ।
