বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

রাউজানে ইট বোঝাই চাঁদের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে ইট বোঝাই চাঁদের গাড়ির (জীপ) ধাক্কায় মোহাম্মদ আলমগীর (৪২) নামের মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

২ মে (মঙ্গলবার) বেলা ১ টার দিকে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জনিপাথর এলাকার কাঠালতলা নামক স্থানে হযরত ইয়াসিন শাহ (রহ.) সড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহত আলমগীর পার্শ্ববর্তী ডাবুয়া ইউনিয়নে ৬নং ওয়ার্ডের পূর্ব ডাবুয়ার খলিফা পাড়া মৃত নুরুল ইসলামের ছেলে।

হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ নুরুল আলম বলেন, নিহত আলমগীর পেশায় একজন কাঠমিস্ত্রী। তিনি ফকিরটিলা একটি ফার্নিসারের দোকানে কাজ করতেন। আজ (মঙ্গলবার) দুপুর ১ টার দিকে ভাত খাওয়ার জন্য মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ইট বোঝাই একটি বেপরোয়া গতির চাঁদের গাড়ির ধাক্কায় মারাত্মক জখম হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে রাউজানের গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান হতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে বিকাল ৫টার দিকে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। তার ১০ বছর ও ৬ বছরের দুটি পুত্র সন্তান রয়েছে।

তিনি আরো জানান, জীপের চালক ছিল অদক্ষ, ছিল না লাইসেন্স। বয়সে খুবই তরুণ। এই চালক বর্তমানে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফিরোজের জিম্মায় আছেন এবং জীপটি হলদিয়া ইউনিয়ন পরিষদে জব্দ করে রাখা হয়েছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পরিবারের পক্ষ হতে মামলা করা হলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় কয়েকজন যুবক জানান, দূর্ঘটনাস্থলের আশেপাশে এলাকায় পাহাড় ঘেঁষে অবৈধ উপায়ে ৮-৯ টি ইটভাটা গড়ে উঠেছে। এসব ইটভাটা হতে জরাজীর্ণ ও লাইসেন্স বিহীন চাঁদের গাড়ির (জীপ) মাধ্যমে অদক্ষ তরুণ চালকরা বিভিন্ন স্থানে ইট সরবরাহ করে থাকেন। এই কারণে এই সড়কগুলোতে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটে থাকে।

 

এই বিভাগের সব খবর

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা বজায় রাখতে ঢাকা এবং আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা...

সর্বশেষ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে...

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল-আদা

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে...

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...