শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে আরও ১১ লাখ করোনার টিকা পেল বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

বুস্টার ডোজ হিসেবে ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)আরও ১১ লাখ ডোজ করোনার টিকা দিয়েছে বাংলাদেশকে ।

মঙ্গলবার (০২ মে) জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, বুস্টার ডোজ হিসেবে দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ১১ লাখ ডোজ কোভিড ভ্যাকসিন পাওয়া গেছে। আরও ১০ লাখ ডোজ শিগগিরই পাওয়া যাবে। এসব ভ্যাকসিন ১২ বছরের ওপরের বয়সীদের দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এখন পর্যন্ত কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ ১৫ কোটি, দ্বিতীয় ডোজ ১৪ কোটি ৫০ লাখ এবং বুস্টার ডোজ হিসেবে ৭ কোটি ডোজ দেয়া হয়েছে।

এর আগে, গত ১ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর জানিয়েছিলেন, মজুত ফুরিয়ে যাওয়ায় ২ মার্চ থেকে সাময়িকভাবে করোনার তৃতীয় ও চতুর্থ বুস্টার ডোজ দেওয়া বন্ধ হচ্ছে।

তিনি বলেন, বুস্টার ডোজ নিতে ততটা বাধ্যবাধকতা না থাকায় অনেকে নিতে চাচ্ছেন না। বিশেষ করে চতুর্থ ডোজে তেমন সাড়া মিলছে না। তারপরও বুস্টারের যত টিকা ছিল তা শেষ। এসব টিকা কোভ্যাক্সের মাধ্যমে আনা হয়। এরই মধ্যে চাহিদা দেওয়া হয়েছে, আসতে ৩-৪ সপ্তাহ লাগবে। আসা মাত্রই আবারও দেওয়া হবে। এ দফায় ৩০ লাখ টিকা আসবে।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...