মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রে ধুলোঝড়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত অন্তত ৬

- Advertisement -
Single page 1st Paragraph

ধুলোঝড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ইলিনয়ে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। ধুলোঝড়ের কারনে সামনে কিছুই স্পষ্ট দেখতে না পারার কারনে হাইওয়েতে একের পর এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এই কারনে প্রাণহানির ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, হাইওয়েতে হঠাৎ তীব্র ধুলোর ঝড় শুরু হয়। তাতে মুহূর্তের মধ্যে চারদিক ধুলোয় ভরে যায়। দৃশ্যমানতা শূন্যে গিয়ে পৌঁছায়। ফলে রাস্তায় যে গাড়িগুলো চলছিল, সেগুলো দিকভ্রান্ত হয়ে দুর্ঘটনার কবলে পড়ে। পরে ঘটনাস্থল থেকে ছয়টি মৃতদেহ উদ্ধার হয়। সকলেই গাড়ি চালাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

দুর্ঘটনাস্থল থেকে ৩০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসা চলছে। স্থানীয় প্রশাসনের বক্তব্য, ৪০ থেকে ৬০টি গাড়ি দুর্ঘটনায় কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে বেশ কয়েকটি ট্রাকও আছে।

এই সময় কৃষকেরা মাঠে নতুন বীজ বপন করেন। মাটি নরম করা হয়। ঝড়ে সেই মাটি উড়ে গিয়ে ৫৫ নম্বর হাইওয়ে ঢেকে দেয়। আর তার ফলেই মুহূর্তের মধ্যে দৃশ্যমানতা শূন্য হয়ে যায় বলে মনে করা হচ্ছে। বিষয়টির তদন্ত চলছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

এই বিভাগের সব খবর

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (বিডিএস) অনুযায়ী নির্ধারিত মাত্রার চেয়ে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর মার্কারির উপস্থিতি শনাক্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমঝোতার ভিত্তিতে এমন একটি সংবিধান সংশোধনী প্রণয়ন করা হবে, যা জনগণের প্রত্যাশা পূরণ...

সর্বশেষ

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

চট্টগ্রামে এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু ২০ আগস্ট

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া উচ্চ...

শফিক-বাবরের ব্যাটিং নৈপুণ্যে দারুণ জবাব পাকিস্তানের

আব্দুল্লাহ শফিকের সেঞ্চুরি ও অধিনায়ক বাবর আজমের হাফ-সেঞ্চুরিতে প্রথম...

চট্টগ্রাম বন্দরের প্রবেশপথে আটকেপড়া জাহাজ সরানো হয়েছে

চট্টগ্রাম বন্দরের নৌ চ্যানেলে যান্ত্রিক ত্রুটির কারণে রিটেইনিং ওয়ালের...