বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্নীতিবিরোধী বক্তব্যগুলো কেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হবে না—সেই মর্মে সুয়োমোটো রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার(২মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রুল ও নির্দেশনা দেন৷
নির্দেশনায় কেবিনেট সচিব ও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আরকাইভস অধিদফতরের কাছে থাকা বঙ্গবন্ধুর দুর্নীতিবিরোধী সব বক্তব্যের অডিও, ভিডিও আগামী ৩০ দিনের মধ্যে আদালতে হলফনামা আকারে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিষয়টি দুদককে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।সবাইকে আগামী ৪ জুন রুলের জবাব দিতে হবে।
দুদককের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।

