শনিবার, ২৭ জুন ২০২৬

সংগঠনের স্বার্থে ব্যক্তিস্বার্থ পরিহার করতে হবে : আ জ ম নাছির

- Advertisement -
Single page 1st Paragraph

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তোলার জন্য গুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর সেই অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদেরকে তৃণমূল পর্যায় থেকে কাজ করে যেতে হবে। বিভাজন নয়, ঐক্যবদ্ধ শক্তিতে গড়তে হবে এই দেশ।

সোমবার সকালে থিয়েটার ইন্সটিটিউট অডিটোরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ওয়ার্ড, থানা, পাড়া-মহল্লা পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সময় অনেক পেরিয়ে গেছে। আমাদেরকে আত্মসমালোচনা করা উচিত। আত্মশুদ্ধি করা উচিত। সংগঠনের স্বার্থে ব্যক্তিস্বার্থ পরিহার করতে হবে। ১৯৭১ এর পরাজিত শক্তি ওঁৎ পেতে আছে। যদি তারা সুযোগ পায় তাহলে আবার দেশে দুর্বিষহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা বিশ্বের বিষ্ময়। তিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একাধারে রাজনৈতিক গবেষক, কবি, পরিকল্পনাবিদ। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আমাদেরকে পথ চলতে হবে।

নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি নঈম উদ্দিন আহমদ চৌধুরী, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, কাজী আলতাফ হোসেন, নূর মোহাম্মদ নূরু প্রমুখ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...