বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত তরুণের ১০ দিন পর মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ১০ দিন পর মারা গেল রাকিব রহমান (২৩) নামের এক তরুণ।

রবিবার দিনগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনি মারা যান। নিহত রাকিব রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ ঘাটচেক এলাকার আবুল কালামের ছেলে।

জানা যায়, ঈদের দুই দিন আগে গত ২০ এপ্রিল সিএনজিচালিত অটোরিক্সায় করে ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন রাকিব। অটোরিক্সা চালকের পাশে বসা ছিলেন তিনি। পিছন দিক থেকে দ্রুতবেগে আসা অন্য একটি অটোরিক্সা তার পায়ের সাথে লাগলে তিনি নিচে পড়ে যান। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিনগত রাতে তিনি মারা যান।

নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা শান্তির হাট এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে। সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর পরই তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ১০ দিন ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন রাকিব।

দক্ষিণ ঘাটচেক এলাকার পৌর কাউন্সিলর নজরুল ইসলাম বলেন, “ছেলেটির পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কারণে চিকিৎসার জন্য অনেকেই এগিয়ে এলেও ছেলেটিকে বাঁচানো গেল না।”

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ৮ জনের মৃত্যু হয়েছে। ৮ জনের মধ্যে সাতজনই শিশু। সবাই একটি মাদ্রাসার...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বুধবার দুপুর তিনটা থেকে বাস চলাচল...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’ আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের তারকা চিহ্নিত সংসদ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম...

চট্টগ্রামে বৃষ্টিতে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে টানা ভারি বৃষ্টির মধ্যে দুটি জায়গায় পাহাড় ধসে...

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...