শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এএসআই আহত

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজার হোটেল মোটেল জোনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সোহেল রানা (৩০) নামে পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। এসময় পুলিশ মুন্না (২০) নামে এক যুবককে আটক করেছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোবববার দিবাগত রাত ১টায় ওই জোনের কলাতলী জিয়া গেস্ট ইন হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য সোহেল রানা কক্সবাজার সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)।

ওসি রফিকুল ইসলাম জানান, রোববার রাতে ওই জোনে সদর থানার পুলিশের একটি দল দায়িত্ব পালন করছিল। পরে একই দিন রাতের অন্ধকারে জিয়া গেস্ট ইন পাশে তিন ছিনতাইকারী অবস্থান করছিল। এ সময় তাদেরকে সন্দেহ হলে তল্লাশি করতে চাইলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ছিনতাইকারী মুন্নাকে আটক করতে গেলে সে এএসআই সোহেলকে ছুরিকাঘাত করে। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, আহত পুলিশ সদস্যকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পালিয়ে যাওয়া দুই ছিনতাইকারীকে আটক করতে অভিযান চলছে।

 

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...