শনিবার, ২৭ জুন ২০২৬

২ শ্রমিকের মৃত্যু

পাহাড়তলীতে ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর উত্তর পাহাড়তলীর কর্নেলহাটে একটি ফার্নিচারের দোকান ও কারখানায় ভয়াবহ আগুনে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। আগুনে নিহত দুই জনের নাম শাহাদাত ও রণি। সোমবার বিকাল পৌনে ৪ টার দিকে কর্নেল হাট এলাকায় ‘পি টু পি’ নামে একটি কোম্পানির ফার্নিচার কারখানা ও দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বড় এলাকাজুড়ে অবস্থিত দোতলা কাঠামোর এ কারখানায় কাঠসহ দ্রাহ্য অনেক পদার্থ থাকায় আগুন দ্রæত ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার।

তিনি বলেন, ওই ফার্নিচারের গুদাম ও কারখানায় বিপুল পরিমাণ বিভিন্ন প্রজাতির কাঠ, ফোম, তৈরি ফার্নিচার, বার্নিশের রঙ, তারপিন, ফিনাইলসহ বিভিন্ন দ্রব্য পুড়তে দেখেছি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা কার যায়নি উল্লেখ করে তিনি বলেন, তদন্তের মাধ্যমে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিশ্চিত হওয়া যাবে। তবে ওই কারখানায় বিভিন্ন প্রকারের দাহ্যবস্তু ছিল।
কর্নেল হাটের ওই কারখানায় বিকাল পৌনে চারটায় আগুনের সংবাদ পেয়ে তিনটি ইউনিটের ১০টি গাড়ি সন্ধ্যা ছয়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার পর থেকে ঘটনাস্থলে মালিকপক্ষের কাউকে পুলিশ বা ফায়ার সার্ভিস পায়নি বলে জানিয়েছেন পাহাড়তলী থানার পরিদর্শক তদন্ত নাজমুল হাসান। নিহত দুই জনের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। এদের একজনের নাম শাহাদাত এবং অন্য জনের নাম রনি।

পি টু পি ফার্নিচারের ব্যবস্থাপনা পর্যায়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মূলত ওইখানে তৈরি ফার্নিচার রাখা হত। সেখানে ওয়েল্ডিং করার সময় বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগে। ওই সময় সেখানে ৬০ থেকে ৭০ জন শ্রমিক-কর্মচারী কাজ করছিল বলে জানান তিনি।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, ‘কারখানাটিতে অনেক লোক কাজ করতো। অনেক দাহ্য পদার্থও ছিল। রঙ ও স্পিরিটসহ বিভিন্ন দাহ্য পদার্থের সংস্পর্শে তাপ আসলে আগুনের সূত্রপাত হতে পারে। তবে কোথা থেকে আগুনের

সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারখানা কর্তৃপক্ষের দাবি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখবো। উদ্ধার হওয়া দুই মৃতদেহ কারখানার কর্মী রনি ও শাহাদাত বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। মরদেহ পুলিশকে হস্তান্তর করেছি।’
প্রত্যক্ষদর্শী এক শ্রমিক জানান, তিনি দোতলায় কাজ করছিলেন। দোতলার ফোম রাখার কক্ষ থেকে হঠাৎ বিকট শব্দ হয়। এরপর চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। চারদিকে দাউ দাউ জ্বলতে থাকে। শ্রমিকেরা যে যেভাবে পেরেছে ছুটে কারখানা থেকে বেরিয়ে গেছে। তার ডান পায়ে আগুনের আঁচ লেগে ফোস্কা পড়ে গেছে। কারখানার দরজা খোলা থাকায় সবাই বের হতে পেরেছে।

পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘দুইজনের মৃতদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারখানার কর্মকর্তারা রনি ও শাহাদাত নামে দুইজন নিখোঁজ বলে জানিয়েছেন। পুড়ে যাওয়ায় কোনটা কার লাশ সেটা নিশ্চিত হওয়া যাচ্ছে না। আমরা তাদের শনাক্ত ও পরিচয় বের করার চেষ্টা করছি।’

পিটুপি’র হেড অব ব্র্যান্ড আরিয়ান ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা জেনারেটরের কোন গোলযোগ থেকে আগুনের সুত্রপাত হতে পারে। অগ্নিনির্বাপনের সব ব্যবস্থা কারখানায় ছিল। এরপরও কেন আগুন ছড়িয়ে পড়েছে তা বোধগম্য নয়। কোন দুর্ঘটনা হলে বের হতে না পারার মতো কোন প্রতিবন্ধকতা কারখানায় ছিল না। যারা দগ্ধ হয়ে মারা গেছেন, তারা হয়তো অগ্নিকাণ্ডের সময় ঘুমে ছিলেন। কারখানায় ৭০-৮০ জন কর্মচারী কাজ করে। যারা রাতের শিফটে কাজ করেন তাদের কারখানার ভেতর ঘুমানোর ব্যবস্থা রয়েছে। যারা মারা গেছেন তাদের পরিচয় এখনো জানতে পারিনি। কয়েকদিন আগে চীন থেকে একটি শিপমেন্টে দুই থেকে তিন কোটি টাকার পণ্য এনে গুদামে রাখা হয়েছে দাবি করে আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...