বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

ব্রিটেনের ব্রিটেনের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে সোনম কাপুর

- Advertisement -
Single page 1st Paragraph

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর। বর্তমানে অভিনয়ে পর্দায় খুব একটা দেখা না মিললেও বিভিন্ন অনুষ্ঠানে পাওয়া যায় এই অভিনেত্রীকে। সম্প্রতি ইংল্যান্ডের সবচেয়ে বড় অনুষ্ঠান ব্রিটেনের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে সোনম কাপুর  আমন্ত্রণ পেয়েছেন সোনম।

২০২২ সালের ৮ সেপ্টেম্বর রানি দ্বিতীয় ইলিজাবেথের মৃত্যুর পর নিয়ম অনুযায়ী নতুন রাজা হয়েছেন তার ছেলে চার্লস ফিলিপ আর্থার জর্জ। ইতোমধ্যে সিংহাসনে বসলেও, এখনও রাজা হিসাবে অভিষেক হয়নি চার্লসের।

আগামী ৬ মে উইন্ডজের রাজপ্রাসাদে আনুষ্ঠানিকভাবে রাজ্যাভিষেক হবে তার। শতবছরের রীতি অনুযায়ী জমকালো আয়োজনেই অভিষেক হবে নতুন রাজার। আর এতে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রথম সারির নেতারা। সেই সঙ্গে বিশ্বের সব নামি তারকারাও উপস্থিত থাকবেন।

জানা গেছে, আগামী ৭ মে ওই অনুষ্ঠানে কমনওয়েলথ ভার্চুয়াল কয়্যারে যোগ দিতে চলেছেন সোনম। গণমাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন লাস্যময়ী এই অভিনেত্রী।

সোনম বলেন, শিল্পের প্রতি রাজা চার্লসের যে শ্রদ্ধা ও ভালবাসা, সেটা মাথায় রেখেই একটি অনুষ্ঠানের আয়োজন করছেন কমনওয়েলথ ভার্চুয়াল কয়্যার। আমি এতে যোগ দিতে পেরে ভীষণ গর্বিত ও আনন্দিত। এটা ঐক্য, সম্প্রীতি ও শান্তির দিক থেকে অবশ্যই একটি ইতিবাচক পদক্ষেপ।

প্রসঙ্গত, আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন হলিউড অভিনেতা টম ক্রুজ, গায়িকা কেটি পেরি, লাওনেল রিচির মতো তারকারাও। সব মিলিয়ে রাজা চার্লসের অভিষেক যে বেশ জমকালো আয়োজনেই হতে চলেছে সেটা কোনো সন্দেহ নেই।

এই বিভাগের সব খবর

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা বজায় রাখতে ঢাকা এবং আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা...

সর্বশেষ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে...

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল-আদা

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে...

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...