শনিবার, ১ আগস্ট ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি,গুলিবিদ্ধ ১

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে গোলাগুলির ঘটনায় রশিদুল্লাহ (৩২) নামের এক রোহিঙ্গা মাঝি গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার দিবাগত রাতে উপজেলার কুতুপালং ২ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে এ ঘটনা ঘটে।

আহত রশিদুল্লাহ এখন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক সৈয়দ হারুনুর রশীদ।

তিনি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তরা রশিদুল্লাহকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাকে ক্যাম্পের একটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।’

নাম প্রকাশ না করার শর্তে ২ নম্বর ইস্ট ক্যাম্পের এক রোহিঙ্গা মাঝি বলেন, ‘পূর্বপরিকল্পিতভাবে আরসার সন্ত্রাসীরা রশিদুল্লাহকে হত্যা করতে এই হামলা চালিয়েছে। ক্যাম্পে আধিপত্য বিস্তার করতে বিরোধীদের টার্গেট করে নিয়মিত হামলা চালাচ্ছে তারা (আরসা)। আমরা আমাদের জানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। যেকোনো মুহূর্তে তারা (আরসা) যে কাউকে আক্রমণ করতে পারে।’

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) সভাপতি মোহাম্মদ জুবায়ের বলেন, ‘দুটি কারণে রোহিঙ্গা ক্যাম্পের কমিউনিটি নেতাদের হামলা করে হত্যা করছে কথিত সন্ত্রাসী সংগঠনগুলো। প্রথমটি হচ্ছে, এই সংগঠনগুলো সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে চায় না। যদি কেউ তথ্য দেয়, সংগঠনগুলো সেই তথ্যদাতার পরিচয় জেনে যায়। পরে ওই তথ্যদাতার ওপর হামলা চালানো হয়। দ্বিতীয় কারণটি হচ্ছে, আগে অনেক মাঝি সংগঠনগুলোকে সহযোগিতা করতেন, কিন্তু এখন আর করেন না। যাঁরা সহযোগিতা করেন না, তাঁদের মুনাফিক হয়ে গেছে বলে টার্গেট করা হচ্ছে।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...