বুধবার, ৫ আগস্ট ২০২৬

ক্রিমিয়ায় তেলের ডিপোতে ড্রোন হামলা

- Advertisement -
Single page 1st Paragraph

রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ার একটি তেলের ডিপোতে ড্রোন হামলায় অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা কয়েকটি ভিডিওতে দেখা গেছে, ক্রিমিয়ার প্রধান শহর সেভাস্তোপল থেকে ধোঁয়া ও অগ্নিশিখা বের হচ্ছে।

মস্কো-নিযুক্ত আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, ঘটনাস্থলে দমকলকর্মীরা রয়েছেন। বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।

গভর্নর মিখাইল রাজভোজায়েভ মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেছেন, ‘কাজাচ্যা বে জেলায় একটি জ্বালানি ট্যাঙ্কে আগুন লেগেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এটি একটি ড্রোন হামলার কারণে ঘটেছে।’

শুক্রবার রাশিয়া ইউক্রেনের শহরগুলোতে বিমান হামলা চালায়। এতে কমপক্ষে ২৬ জন নিহত হয়। কয়েক মাসের মধ্যে এটিই প্রথম এ ধরনের হামলা।

২০১৪ সালে গণভোটের মাধ্যমে ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়া নিজের সঙ্গে যুক্ত করে। এটি মস্কোর কৃষ্ণ সাগরে থাকা নৌবহরের প্রধান ঘাঁটি। রুশ কর্মকর্তারা একই এলাকায় ইউক্রেনের সেনাবাহিনীর একটি ড্রোন হামলা প্রতিহত করার পাঁচ দিন পর আগুনের ঘটনা ঘটলো। ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকে ক্রিমিয়া বারবার হামলার মুখে পড়েছে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগ এবং আরো বেশি দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন,...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত ভার্চুয়াল বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই...

সর্বশেষ

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে...

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে গুরুত্বারোপ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই...

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...