রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

অপহরণকারী আটক

পিরোজপুর থেকে অপহৃত কিশোরীকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করলো র‌্যাব

প্রেমের ফাঁদে ফেলে ৮ম শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে(১৪) অপহরণ করে প্রেমিক রুপী জুম্মান(১৯)।ঈদের পরদিন তথা গত ২৩শে এপ্রিল আনুমানিক সকাল এগারোটার দিকে পিরোজপুর জেলার মঠবারিয়া থানাধীন ২নং বাহালিপট্টি এলাকায় অবস্থিত কিশোরীর বাড়ীর সামনের রাস্তা থেকে কৌশলে মোটরসাইকেল উঠিয়ে তাঁকে অপহরণ করা হয়
।এই ঘটনায় কিশোরীর পিতা গত ২৬শে এপ্রিল মঠবারিয়া থানায় মামলা দায়ের করলে র‌্যাব-১১ সিপিএসসি এর গোয়েন্দা দল গুরুত্বের সঙ্গে ছায়া তদন্তে নেমে মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে গতকাল ২৭ শে এপ্রিল রাতে নারায়ণগন্জের ফতুল্লা থানা এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করতে সমর্থ হয়।
আটক জুম্মান রুপগন্জ উপজেলার দক্ষিণ যাত্রামুরা দীঘিবরাবো এলাকার মতিউর রহমানের ছেলে।আজ ২৮ শে এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর সহকারী পরিচালক (এএসপি) মোঃ মোশাররফ হোসেন এসব জানান। বিজ্ঞপ্তীতে র‌্যাব-১১ জানায়,ভিকটিমের সাথে আটক জুম্মানের পরিচয় হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।একসময় জুম্মান কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।সেই সম্পর্কের দাবীতে সবসময়ই সে কিশোরীকে বাজে প্রস্তাব দিয়ে আসছিলো।কিন্তু কিশোরী রাজি না হওয়ায় জুম্মান তাঁকে অপহরণের পরিকল্পনা করে।
পরিকল্পনা অনুযায়ী ঈদের পরদিন সে কিশোরীর সাথে দেখা করতে তাঁদের এলাকায় যায়।একটি মোটরসাইকেলে আরও দুই সঙ্গী সহ সেখানে গিয়ে কিশোরীকে ঘুরতে যাবার কথা বলে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে আসে।তারপর থেকে কিশোরীর কোন খোঁজ পাচ্ছিলোনা তাঁর পরিবার।সম্ভাব্য সব জায়গায় খুঁজে না পেয়ে অবশেষে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন কিশোরীর পিতা।সেই মামলার ভিত্তিতে ছায়া তদন্তে নামে র‌্যাব-১১ এর সিপিএসসি গোয়েন্দা ইউনিট।
বিভিন্ন কৌশল প্রয়োগে তাঁরা জুম্মানের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে গতরাতে ফতুল্লায় ব্যাপক অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করতে ও জুম্মানকে আটক করতে সক্ষম হন। পর আজ ২৮ শে এপ্রিল দুইজনকেই পিরোজপুরের মঠবাড়িয়া থানায় পাঠানো হয়।জুম্মানের সহযোগীদের আটক করতে অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তীতে জানায় র‌্যাব-১১।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...