শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ফখর জামানের সেঞ্চুরিতে প্রথম ওয়ানডে জিতলো পাকিস্তান

- Advertisement -
Single page 1st Paragraph

পাকিস্তান সফরে এসে পরাজয় দিয়ে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু করেছিলো নিউজিল্যান্ড।এবার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজও পরাজয় দিয়ে শুরু করলো কিউইরা।পিন্ডিতে আজ টসে জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাট করতে পাঠায় পাকিস্তান অধিনায়ক বাবর আজম।ড্যারিল মিচেলের ১১৩ ও উইলি ইয়াংয়ের ৮৬ রানের ইনিংসে ভর করে নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেটে ২৮৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

২৮৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ফখর জামান ও ইনাম উল হক ওপেনিং জুটিতে ১০৪ রান করে জয়ের ভীত গড়ে দিলে সেই ভিত্তির উপর দাঁড়িয়ে পাঁচ উইকেটের সহজ জয় পেয়ে যায় পাকিস্তান।ইনাম উল হক ৬০ রান করে আউট হয়ে গেলেও ফখর জামান নিজের সেঞ্চুরী পূর্ণ করে আউট হন।

ব্যক্তিগত ১১৭ রানে আউট হয়ে ফখর জামান যখন প্যাভিলিয়নে ফিরেন তখন দলের জয় ছিলো হাতের মুঠোয়।রিজওয়ান আহমেদ অপরাজিত ৪২ রান করে দলের জয় নিশ্চিত করেন।এই জয়ের ফলে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো পাকিস্তান। আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। সংক্ষিপ্ত স্কোর:-নিউজিল্যান্ড ২৮৮/৭(৫০) মিচেল ১১৩,ইয়াং ৮৬,নাসিম শাহ ২/২৯। পাকিস্তান ২৯১/৫(৪৮.৩) ফখর জামান ১১৭,ইনাম উল হক ৬০,রিজওয়ান ৪২*,এডাম মিলনে ২/৬০। ম্যান অফ দ্য ম্যাচ:-ফখর জামান।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...