বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

মোবাইল ট্যাব স্মার্ট সিটিজেন বিনির্মাণে ভূমিকা রাখবে : নওফেল

- Advertisement -
Single page 1st Paragraph

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, স্মার্ট সিটিজেন তৈরির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত স্মার্ট ডিভাইস শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাক্রমের পরিবর্তন বুঝার ক্ষেত্রে ভূমিকা রাখবে। অনলাইনভিত্তিক নানা ধরনের কোর্স শেখার মাধ্যমে শিক্ষাকে আরো আনন্দদায়ক করে তুলবে। পাশাপাশি মোবাইল ট্যাবলেট স্মার্ট সিটিজেন বিনির্মাণে ভূমিকা রাখবে।
আজ ২৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিসংখ্যান অফিস অনুষ্ঠানের আয়োজন করে।
জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের আওতায় চট্টগ্রাম মহানগরের সরকারি ও এমপিওভুক্ত স্কুলের ৪৫০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে মোবাইল ট্যাবলেট বিতরণ হয়। এর ধারাবাহিকতায় ১ম ধাপে ৯ হাজার ৮শ মোবাইল ট্যাবলেট বিতরণ করা হবে।
শিক্ষা উপমন্ত্রী বলেন, দলবদ্ধভাবে শেখার মধ্যে আনন্দ আছে। শুধুমাত্র নিজে ভাল ফলাফল করার মানসিকতা নিয়ে বেশি দূর এগিয়ে যাওয়া যায় না। স্বার্থপর শিক্ষার্থী বড় হয়ে স্বার্থপর পেশাজীবী বা চাকুরিজীবী হবে। তখন সে মানুষের স্বার্থের কথা বাদ দিয়ে নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকবে। তাই শিক্ষার্থীদের ভাল ফলাফল করার পাশাপাশি ভাল মানুষ হতে হবে।
উপমন্ত্রী আরও বলেন, আগে খুব ভাল ভাল স্কুল ছিল, কিন্তু সাধারণ মানুষের পড়ালেখার সুযোগ ছিল না। একসময় সম্ভ্রান্ত পরিবারের সন্তানরাই এসব স্কুলে পড়ালেখা করতো। তারা ভাল সুযোগ-সুবিধা পেত। পক্ষান্তরে সাধারণ পরিবারের সন্তানরা ভালো স্কুলও পেত না, শিক্ষাও পেত না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করেছেন। এরই অংশ হিসেবে সাধারণ শিক্ষার্থীদের মাঝে এ স্মার্ট ডিভাইস দেওয়া হচ্ছে। এটি ব্যবহার করে শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারবে।
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান এনডিসি। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবদুল মালেক, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মো. ওয়াহিদুর রহমান, রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, জেলা শিক্ষা অফিসার ফরিদুল আলম হোসাইনী, শিক্ষক হোসেন আহমেদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ৮ জনের মৃত্যু হয়েছে। ৮ জনের মধ্যে সাতজনই শিশু। সবাই একটি মাদ্রাসার...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বুধবার দুপুর তিনটা থেকে বাস চলাচল...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’ আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের তারকা চিহ্নিত সংসদ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম...

চট্টগ্রামে বৃষ্টিতে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে টানা ভারি বৃষ্টির মধ্যে দুটি জায়গায় পাহাড় ধসে...

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...