শনিবার, ২৭ জুন ২০২৬

আকবরশাহে ছোরাসহ তিন ছিনতাইকারী গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর আকবরশাহ্ থানাধীন নিউ মনসুরাবাদে পথচারীকে একা পেয়ে ছুরিকাঘাত করে নগদ টাকা, মোবাইলসহ সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নেয় একটি চক্র। পরে অভিযান চালিয়ে নগদ টাকা, মোবাইল ফোন, ছিনতাই কাজে ব্যবহৃত টিপ ছোরাসহ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপার্শ্বে শ্যামলী কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। পরে মমতা ক্লিনিকের গলিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আকবর শাহ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ রাজু প্রকাশ ক্যাডার রাজু (২৪), মোহাম্মদ আসিফুল ইসলাম (১৯) ও ইব্রাহীম খলিল রিয়াদ (২৯)।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কর্মকর্তা শাহাদৎ হুসেন রাসেল বলেন, শনিবার রাত সাড়ে তিনটায় শ্যামলী কাউন্টারের সামনে মোহাম্মদ মজিবুল হক (২১) নামে এক ব্যক্তিকে ছুরি মেরে সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নেয় একটি চক্রটি। পরে মমতা ক্লিনিকের গলিতে অভিযান চালিয়ে মোহাম্মদ আসিফুল ইসলাম ও ইব্রাহীম খলিল রিয়াদকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যে পাহাড়তলীর বাসা থেকে মোহাম্মদ রাজুকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, অভিযানে তাদের কাছ থেকে ১টি মোবাইল ফোন, ২টি স্টিলের টিপ ছোরা, রক্তমাখা এক জোড়া স্যান্ডেল এবং নগদ ১ হাজার ২শ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ রাজুর বিরুদ্ধে নগরীর পাহাড়তলী ও আকবর শাহ থানায় ৫টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান। এছাড়া মোহাম্মদ আসিফুল ইসলামের বিরুদ্ধেও নগরীর আকবর শাহ থানায় একটি নিয়মিত মামলা রয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...