শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ন্যানসির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি

- Advertisement -
Single page 1st Paragraph

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি হয়েছে। এ ব্যাপারে গতকাল বুধবার (২৬ এপ্রিল) গৃহকর্মীকে সন্দেহের কথা জানিয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

চুরির বিষয়ে ন্যানসি বলেন, ‘অল্প দিনের জন্য আমার বাসায় কাজ করতে আসে তাহমিনা। ওকে বলেছিলাম, ঈদ পর্যন্ত কাজ করতে। ৫ এপ্রিল তাহমিনা হঠাৎ জানায়, আর কাজ করবে না, তার শরীর খারাপ। পরে তাকে চিকিৎসার ব্যবস্থা করাব বললে সে জানায়, ওকে নাকি ভূতে ধরেছে। এ জন্য আর কাজ করবে না। তখনো চুরির বিষয়টি বুঝতে পারিনি। পরে তার ছোট বোনকে কাজের জন্য রাখি।’

তাহমিনা চলে যাওয়ার পর গত ১৭ এপ্রিল ঘর গোছাতে গিয়ে চুরির বিষয়টি জানতে পারেন ন্যানসি। তার কথায়, ‘দেখি, জাতীয় চলচ্চিত্র স্বর্ণপদক, সোনার চেইন ও কানের দুল নেই। পরে থানায় জানাই। একজন এসআই এসে তাহমিনার ছোট বোনকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তার বোনই নিয়েছে। তবে তাহমিনা ও তার স্বামীকে পুলিশ ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার করে।’

এ ব্যাপারে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী বলেন, ‘ন্যানসির লিখিত অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করা হচ্ছে। এই চুরির জন্য তার বাসার গৃহকর্মীদের সন্দেহ করা হচ্ছে।’

প্রসঙ্গত, ২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ চলচ্চিত্রে গান গেয়ে সংগীত জীবন শুরু করেন ন্যানসি। ২০০৯ সালের তার প্রথম অ্যালবাম ‘ভালোবাসা অধরা’ মুক্তি পায়। ২০১১ সালে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘প্রজাপতি’ সিনেমার গানে কণ্ঠ দিয়ে প্রথমবারের মত জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

এই বিভাগের সব খবর

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমি অসাম্প্রদায়িক কথাটা বিশ্বাস করি না। বাংলাদেশের সংবিধানে প্রত্যেকটি নাগরিকের অধিকার সমান-কারো বেশি নয়, কারো...

চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নগরীর ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ...

চট্টগ্রামে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোসাঃ রাবেয়া বেগম (৩৭) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে বায়েজিদ...

সর্বশেষ

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

চট্টগ্রামে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ...

কোতোয়ালীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে বিশেষ অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করেছে...

জঙ্গল সলিমপুরের ‘নলা কাশেম’ অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে মো....

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের প্রত্যয় অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে...