বুধবার, ৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ, আটক ৪৯

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগরীতে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। মহানগরের কোতোয়ালী তানাধীন জামালখান প্রেস ক্লাবের সামনে এ সংঘর্ষের ঘটনায় বিএনপির ৪৯ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকাল ৩টায় গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই ঘটনা ঘটে।

এর আগে দুপুরে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে আসা নেতা-কর্মীদের আগমনে উত্তাল হয়ে ওঠে পুরো জামালখান এলাকা। তবে এ বিক্ষোভের মাঝেও চেরাগী পাহাড় মোড় থেকে জামালখান সড়কে গাড়ি চলাচল সচল রাখে আইন-শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে নেতা-কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। শুরু হয় পুলিশের সাথে কথা কাটাকাটি। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইট-পাটকেল।

নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, গাড়ি চলাচল নিয়ে নেতা-কর্মীদের সাথে পুলিশের কথা কাটাকাটি হয়েছে। এ সময় আমাদের কয়েকজন নেতা-কর্মীর সাথে পুলিশের ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশ লাটিচার্জ করে। তবে বড় কোনো সমস্যা হয়নি। পরে অবশ্য পুলিশের সহযোগিতায় আমাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মো. নেজাম উদ্দীন বলেন, বিএনপির সমাবেশ চলাকালে জনসাধারণের চলাচলের জন্য আমরা চেরাগী পাহাড় থেকে রাস্তা পরিষ্কার রাখি। এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হলে এক পর্যায়ে আমাদের (পুলিশের)ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা লাঠিচার্জ করি। পরে এ ঘটনায় আমরা ৪৯ জনকে আটক করেছি।

এই বিভাগের সব খবর

সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহ কমেছে ৪৯১ মিলিয়ন ঘনফুট

রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় দেশে গ্যাস সরবরাহ কমেছে ৪৯১ মিলিয়ন ঘনফুট। বুধবার সকাল ৮টা থেকে এই রক্ষণাবেক্ষণ কাজ শুরু হয়েছে,...

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে বিপুল সংখ্যক রোহিঙ্গা উপস্থিতির কারণে সৃষ্ট সমস্যা সমাধানে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের...

এনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের সুযোগ কাজে লাগিয়ে কেউ কেউ সম্পত্তি বিক্রি, উত্তরাধিকার দাবি ও অন্যান্য ক্ষেত্রে জালিয়াতির চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ...

সর্বশেষ

সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহ কমেছে ৪৯১ মিলিয়ন ঘনফুট

রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনাল বন্ধ থাকায়...

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে বিপুল সংখ্যক রোহিঙ্গা উপস্থিতির কারণে সৃষ্ট সমস্যা সমাধানে...

এনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের সুযোগ কাজে লাগিয়ে কেউ কেউ...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক...

নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিতে ৮৫টি গভীর নলকূপ স্থাপন করছে চট্টগ্রাম ওয়াসা

বন্দরনগরী চট্টগ্রামের বাসিন্দাদের জন্য নিরবচ্ছিন্ন ও নিরাপদ সুপেয় পানি...

আধিপত্যবাদী তৎপরতা রুখে দিতে হবে: এমপি এরশাদ উল্লাহ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা,...