রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মামা-ভাগিনা নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

দিনাজপুরে বাস মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মামা-ভাগিনা নিহত হয়েছেন।

জানা যায় ,দিনাজপুর মহাসড়কের বিসমিল্লাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হলে মোটর সাইকেল আরোহী মামা ভাগিনা নিহত হয়েছেন। নিহত মামার নাম বাবুল হোসেন (৫৬)। তিনি দিনাজপুর সদরের শশরা ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার হিসেবে কর্মরত ছিলেন। দিনাজপুর পৌরসভা এলাকার রামনগর মহল্লার ডাক্তার আসির উদ্দিনের ছেলে। নিহত ভাগিনার নাম মোঃ সোহান (৩৫), সে দিনাজপুর বিরল উপজেলার গোবিন্দপুর মেহেরবাগ গ্রামের মোঃ মাসুম রানার ছেলে।

বুধবার(২৬ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে দিনাজপুর ফুলবাড়ী মহাসড়কের চুনিয়া পাড়া মোড়ে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত গোলাম মাওলা শাহ সড়ক দুর্ঘটনায় মামা ভাগিনা নিহত হওয়ার সংবাদ নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ ইন্সপেক্টর গোলাম মাওলা বলেন, বগুড়া থেকে ছেড়ে আসা বিসমিল্লাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দিনাজপুরে উদ্দেশ্যে রওনা হয় এবং দিনাজপুর রামনগর নিচ বাসা থেকে মোটরসাইকেল যোগে মামা বাবুল হোসেন ও ভাগিনা সোহান হোসেন কর্মস্থল ইউনিয়নে যাওয়ার পথে দিনাজপুর সদরের চুনিয়াপাড়া মোড়ে পৌঁছলে বিসমিল্লাহ পরিবহনের যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল আরোহী দুজন যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়।

পুলিশ সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে এবং ঘাতক বিসমিল্লাহ পরিবহনের যাত্রীবাহী বাসটিকে আটক করলেও চালক ও সুপার ভাইজার এবং হেলপার পালিয়ে যায়।

এ ব্যাপারে কোতোয়ালি থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...