শনিবার, ২৭ জুন ২০২৬

বোয়ালখালীতে নির্বাচনী সভায় ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি, আহত ৬

- Advertisement -
Single page 1st Paragraph

বোয়ালখালীতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ‍্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬ নেতাকর্মী আহত হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থনে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় এ মারামারির ঘটনা ঘটে।

জানা যায়, আসন্ন চট্টগ্রাম-৮ আসনের উপ-নিবার্চনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নোমান আল মাহমুদের সমর্থনে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা চলাকালীন সময়ে সভাস্থলে প্রবেশ করা নিয়ে দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খালেদ মাসুদের সাথে পৌরসভা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেনের মধ‍‍্যে প্রথমে বাকবিতন্ডা হয়।

এক পর্যায়ে তা দু’গ্রুপের কর্মী সমর্থকদের মাঝে ছড়িয়ে পড়ে। পরে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।

শীর্ষ নেতৃবৃন্দের হস্তক্ষেপে শেষ পর্যন্ত তা নিরসন হলেও এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। আহতরা হলেন, পৌর ছাত্রলীগের সভাপতি জয় (২৭), সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (২৬), সাংগঠনিক সম্পাদক সৌরভ দাশ (২২), দপ্তর সম্পাদক মো. ইরফান (১৯) ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কাকন সেন (২২)। এরা সবাই দক্ষিণ জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম আবুল কালােমের অনুসারী হিসেবে পরিচিত।

তারা বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। পৌর ছাত্রলীগের (একাংশের) সভাপতি এ ঘটনায় আহত জয় দে অভিযোগ করে বলেন, তারা নগর আওয়ামী লীগের সাধরণ সম্পাদক আ.জ.ম নাছিরের ডাকে সাড়া দিয়ে নৌকার সমর্থনে আয়োজিত সভায় উপস্থিত হয়েছিলেন। এ অবস্থায় সভা চলাকালীন দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি বোরহান উদ্দিন ও জাবেদ হোসেনের নেতৃত্বে তাদের ছেলেরা লাঠিসোটা নিয়ে অতর্কিত তাদের উপর দুই দফায় হামলা চালিয়ে আহত করেন।

পৌরসভা ছাত্রলীগের অপর অংশের সভাপতি জাবেদ হোসেন বলেন, নেতাকর্মীদের নিয়ে সভা চলছিল। এ সময় তারা জোর করে সভাস্থলে প্রবেশ করতে চেষ্টা চালায়। এ নিয়ে আমাদের সাথে তর্কে জড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়া হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি খালেদ মাসুদ এ ঘটনার জন‍্য জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিনকে দায়ী করে বলেন, তার সরাসরি ইন্ধনে এ ঘটনা সংঘটিত হয়েছে।

এর সাথে ভিন্নমত পোষণ করে দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন বলেন, আমি মঞ্চে ছিলাম। প্রবেশ নিয়ে একটু ঝামেলা হয়েছে শুনেছি। বাইরে কি হয়েছিল তা আমি জানিনা।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী বলেন, আওয়ামী লীগের দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভায় নির্বাচনের দায়িত্বের বাইরের লোকজন ঢুকতে চেয়ে বিশৃংখলা সৃষ্টি করতে চেয়েছে। তাই হয়ত স্বেচ্ছাসেবীরা বাঁধা দিয়েছে। তবে সভাস্থলে এর কোন প্রভাব পড়েনি বলে জানিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে অনুষ্টান সম্পন্ন হয়েছে।

জানতে চাইলে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় এখনও কোন পক্ষ হতে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় নৌকার সমর্থনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...