বুধবার, ৪ নভেম্বর ২০২৬

আর্তমানবতার সেবার চেয়ে উত্তম কাজ আর নেই : মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, আর্তমানবতার সেবার চেয়ে উত্তম কাজ আর নেই। যাদের মধ্যে মানবিক মূল্যবোধ কাজ করে তারাই প্রকৃত মানুষ। মানবিক কারণে গরীব দুঃস্থ মানুষের পাশে প্রত্যেক বিবেকবান মানুষের দাঁড়ানো উচিত, না হলে মানবিকতা বিপন্ন হবে।

বুধবার সকালে টাইগারপাসস্থ চসিক বিন্নাঘাস প্রকল্প চত্ত¡রে চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের উদ্যোগে নগরীর মসজিদ, মন্দির, প্যাগোডা ও খ্রিষ্টান চার্চের ধর্মীয় প্রতিনিধিদের মাঝে শীতবস্ত্র ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের সেক্রেটারী আব্দুল জব্বার, ট্রেজারার এম.এ সালাম, যুগ্ম-সচিব আনোয়ার আজম, যুব প্রধান গাজী মো. ইফতেখার হোসেন ইমু।

মেয়র আরো বলেন, সামনে আরো দুইটা শৈত্যপ্রবাহ আসবে বলে আবহাওয়া অধিদপ্তর আভাস দিয়েছেন। এই অবস্থায় রেড ক্রিসেন্ট শীতার্থ মানুষের জন্য যে শীত বস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যিকার অর্থে অভিনন্দনযোগ্য। তিনি বলেন, সামনে অমিক্রণ ভয়াবহ আকার ধারণ করবে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বার বার সতর্কতা অবলম্বণের আহŸান জানাচ্ছে। তাই এই অবস্থায় আমাদের সকলকে এবং বিশেষ করে মসজিদ, মন্দির, প্যাগোডা ও চার্চে ইমাম, পুরোহিত, ভান্ত ও পাদ্রিদের নগরবাসীর সচেতনতা সৃষ্টি করার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি প্রসঙ্গক্রমে বলেন, আমাদের ৫৫হাজার বর্গমাইলের দেশে প্রায় ১৭কোটি মানুষের বসবাস। করোনা মহামারির প্রাক্কালে অনেকেই ধারণা করেছিলো এই রোগে লক্ষ লক্ষ বাঙালী আক্রান্ত হয়ে এবং অনাহারে মারা যাবে। এই ধারণাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দূরদর্শী পদক্ষেপ ও সময়োচিত সিদ্ধান্তের মাধ্যমে ভুল প্রমাণিত করেছেন। আশাকরি আগামীতেও অমিক্রণের ছোবল থেকে আমাদের দেশ একইভাবে মোকাবেলা করতে সক্ষম হবে। অনুষ্ঠান শেষে রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের পক্ষ থেকে ৩০০জন ইমাম, পুরোহিত, ভান্ত, পাদ্রী ও চসিক সেবকদের মাঝে শীতবস্ত্র ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

এই বিভাগের সব খবর

সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহ কমেছে ৪৯১ মিলিয়ন ঘনফুট

রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় দেশে গ্যাস সরবরাহ কমেছে ৪৯১ মিলিয়ন ঘনফুট। বুধবার সকাল ৮টা থেকে এই রক্ষণাবেক্ষণ কাজ শুরু হয়েছে,...

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে বিপুল সংখ্যক রোহিঙ্গা উপস্থিতির কারণে সৃষ্ট সমস্যা সমাধানে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের...

এনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের সুযোগ কাজে লাগিয়ে কেউ কেউ সম্পত্তি বিক্রি, উত্তরাধিকার দাবি ও অন্যান্য ক্ষেত্রে জালিয়াতির চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ...

সর্বশেষ

সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহ কমেছে ৪৯১ মিলিয়ন ঘনফুট

রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনাল বন্ধ থাকায়...

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে বিপুল সংখ্যক রোহিঙ্গা উপস্থিতির কারণে সৃষ্ট সমস্যা সমাধানে...

এনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের সুযোগ কাজে লাগিয়ে কেউ কেউ...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক...

নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিতে ৮৫টি গভীর নলকূপ স্থাপন করছে চট্টগ্রাম ওয়াসা

বন্দরনগরী চট্টগ্রামের বাসিন্দাদের জন্য নিরবচ্ছিন্ন ও নিরাপদ সুপেয় পানি...

আধিপত্যবাদী তৎপরতা রুখে দিতে হবে: এমপি এরশাদ উল্লাহ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা,...