বুধবার, ৫ আগস্ট ২০২৬

বুরকিনা ফাসোয় সশস্ত্র হামলায় ৬০ বেসামরিক নাগরিক নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর উর্দি পরে আসা সশস্ত্র ব্যক্তিদের হামলায় প্রায় ৬০ জন বেসামরিক নিহত হয়েছেন বলে স্থানীয় একজন সরকারি আইন কর্মকর্তা জানিয়েছেন।

শুক্রবার ইয়াতেঙ্গা প্রদেশের কারমা গ্রামে হামলার এ ঘটনা ঘটেছে বলে রোববার জানিয়েছেন কৌঁসুলি লামিনে কাবোরে। নিকটবর্তী ওয়াহিগুইয়া শহর পুলিশকে উদ্ধৃত করে এসব তথ্য জানিয়েছেন তিনি।

তিনি জানান, মালির সীমান্তবর্তী ওই এলাকার এ হামলার ঘটনা নিয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে।

এই এলাকাটিতে আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত জঙ্গি গোষ্ঠীগুলোর অধিপত্য রয়েছে, এরা কয়েক বছর ধরে একের পর এক হামলা চালিয়ে আসছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাবোরের দেওয়া বিবৃতিতে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

মার্চে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানায়, ২০২২ সাল থেকে মালির সীমান্তবর্তী এলাকাগুলোতে বেসামরিকদের ওপর সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার ঘটনা বেড়ে গেছে আর তারপর থেকে সেখানে স্বেচ্ছাসেবক প্রতিরক্ষা বাহিনীগুলো অনেকগুলো মানবাধিকার লঙ্ঘন করা সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে।

বুরকিনা ফাসোর সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ১৫ এপ্রিল ওয়াহিগুইয়ার কাছে একই এলাকায় সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবক বাহিনীগুলোর ওপর অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪০ জন নিহত ও আরও ৩৩ জন আহত হয়।

২০১২ সালে মালিতে তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদীদের বিদ্রোহ ইসলামপন্থি জঙ্গিরা ছিনিয়ে নেওয়ার পর থেকে পশ্চিম আফ্রিকার এ অঞ্চলটিতে অস্থিরতা শুরু হয়। তারপর থেকে ওই সহিংসতা মালি ছাড়িয়ে প্রতিবেশী বুরকিনা ফাসো ও নাইজারেও বিস্তৃত হয়। এতে হাজার হাজার লোক নিহত ও ২৫ লাখেরও বেশি মানুষ বাস্তচ্যুত হয়ে পড়ে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগ এবং আরো বেশি দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন,...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত ভার্চুয়াল বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই...

সর্বশেষ

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে...

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে গুরুত্বারোপ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই...

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...