মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

কাল জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের উদ্দেশে আগামীকাল মঙ্গলবার (২৫শে এপ্রিল) দেশ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫ দিনের এই সফরে প্রথমে তিনি জাপানে যাবেন। সেদেশের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠকের পাশাপাশি সৌজন্য সাক্ষাৎ করবেন জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে। এই সফরে জাপানের সাথে বাংলাদেশের অংশীদারিত্বের সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে ধারণা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। জাপানের পর যুক্তরাষ্ট্র হয়ে যুক্তরাজ্য সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চার দিনের জাপান সফরের প্রথম দিন ২৬শে এপ্রিল দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার দপ্তরে বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে প্রতিরক্ষা সহযোগিতাসহ অন্তত আট থেকে ১০টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, কৃষি প্রক্রিয়াজাতকরণ, মেট্রোরেল ও জাহাজ ভাঙ্গা শিল্পের আধুনিকায়নসহ কয়েকটি খাতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর জাপানের সাথে বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করবে।

সফরে প্রধানমন্ত্রী, সেদেশের ব্যবসায়ীদের সম্মেলনেও অংশ নিবেন এবং মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা রাখার জন্য জাপানের চারজন বিশিষ্ট নাগরিককে সম্মাননা দেবেন।

সেখান থেকে প্রধানমন্ত্রী ২৮শে এপ্রিল ওয়াশিংটন যাবেন। সেখানে বিশ্ব ব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তৃতা রাখবেন। পাশাপাশি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত সভায় ও যোগ দেবেন।

এরপর চৌঠা মে পাঁচ দিনের সফরে ব্রিটেনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ই মে যোগ দেবেন যুক্তরাজ্যের নতুন রাজা চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে। লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায়ও অংশ নেবেন। সফর শেষে ৯ই মে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

এই বিভাগের সব খবর

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা মোহিত গর্গের বরাতে মুম্বাই...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে জড়িয়ে মো. ইমন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে...

সর্বশেষ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে...

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং...

জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বব্যাপী...

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর...