শনিবার, ২৭ জুন ২০২৬

রাঙ্গুনিয়ায় দগ্ধ মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

শৌচাগারে দগ্ধ হয়ে চিৎকার করছিল যুবক। চিৎকার শুনে দগ্ধ যুবককে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান। শনিবার (২২ এপ্রিল) সকাল ১১ টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কদমতলী তুলসিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

দগ্ধ হয়ে মারা যাওয়া যুবকের নাম রনি চৌধুরী (৩৫) একই এলাকার অজিত চৌধুরীর ছেলে। রনি একটি ওষুধ কোম্পানীর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেন। তাঁর স্ত্রী ও এক কন্যা শিশু সন্তান রয়েছে।

নিহতের পরিবার বলছে, গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে ওই যুবক আত্নহত্যা করেছে। পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সকাল ১১ টার দিকে রনি শৌচাগার থেকে চিৎকার করছিল। পরে পরিবারের লোকজন দরজা খোলা অবস্থায় শৌচাগারে গিয়ে দেখতে পেল তার সারা শরীরে আগুন জ্বলছে।

শরীর থেকে আগুন নিভিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য মো. জামাল শাহ বলেন, রনি চৌধুরী দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। হঠাৎ হঠাৎ আবার ভালো হয়ে যেত। পরিবারের লোকজনের সাথে ঝগড়া করার পর তিনি গায়ে আগুন দিয়ে আত্নহত্যা করেন।

জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার মজুমদার বলেন, ” ওই যুবক গায়ে কেরোসিন ঢেলে আত্নহত্যা করেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...