বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

ঈদ আনন্দে মুছে যাবে সকল ভেদাভেদ : আ জ ম নাছির

- Advertisement -
Single page 1st Paragraph

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, অর্থ বিত্ত ধন সম্পদ থাকলে আপনি পৃথিবীতে সকল ভোগবিলাস করতে পারবেন । যেনতেন ভাবে যেকোনো উপায়ে আমাকে টাকাওয়ালা হতে হবে।

কিন্তু সেই টাকা দিয়ে আপনি কি করবেন? আল্লাহ আপনাকে দিয়েছে বলেই আপনি বিত্তবান হয়েছেন। যাওয়ার সময় আর কিছু নিয়ে যাওয়া যাবে না।

আপনি চাইলেও এককেজি চালের ভাত খেতে পারবেন না। আপনি ভালো আছেন, আপনার পাশের লোকটার জন্যও ভালো কিছু করুন। ঈদ মানে আনন্দ। ঈদ মানে সকল বৈষম্য ভেদাভেদ ভুলে মানবতার জয়গান।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে মুরাদপুর করিম’স আইকন কমার্শিয়াল কমপ্লেক্সে পশ্চিম ষোলশহরের ৩৫০ জন দিন মজুর ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য রেজাউল করিমের উদ্যোগে  এ ঈদ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পাচঁলাইশ থানা আওয়ামী লীগ নেতা রফিউল হায়দার রফি, পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদূর রহিম, মহানগর যুবলীগ নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আনোয়ারুল ইসলাম বাপ্পী, পশ্চিম ষোলশহর ইউনিট আওয়ামী লীগ সভাপতি এস এম আলমগীর, মহানগর মৎস্যজীবী লীগের যুগ্ম সম্পাদক শাহেদ হায়দার খান, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের রাশেদুল আনোয়ার খান. মহানগর তাতী লীগ নেতা স্বপন, পশ্চিম ষোলশহর ওয়ার্ড যুবলীগ নেতা  মামুনুর রশীদ প্রমুখ।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ৮ জনের মৃত্যু হয়েছে। ৮ জনের মধ্যে সাতজনই শিশু। সবাই একটি মাদ্রাসার...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বুধবার দুপুর তিনটা থেকে বাস চলাচল...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’ আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের তারকা চিহ্নিত সংসদ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম...

চট্টগ্রামে বৃষ্টিতে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে টানা ভারি বৃষ্টির মধ্যে দুটি জায়গায় পাহাড় ধসে...

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...