সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ ঈদ

- Advertisement -
Single page 1st Paragraph

শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। তাই মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর উদযাপিত হবে আজ শুক্রবার (২১ এপ্রিল)। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত জানায় বলে জানিয়েছে আরব নিউজ ও সৌদি গেজেট।

ফলে সৌদি আরবে রমজান মাস শেষ হচ্ছে ২৯ দিনে। শাওয়াল মাস শুরু হবে আগামীকাল। আর শাওয়ালের প্রথম দিনই ঈদুল ফিতর উদযাপন করে মুসলমান সম্প্রদায়। সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও সাধারণত ঈদ উদযাপিত হয়ে থাকে।

কাতার শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে দোহা নিউজ। সংযুক্ত আরব আমিরাতেও শুক্রবার ঈদ উদযাপিত হবে বলে জানিয়েছে খালিজ টাইমস।

তবে গালফ নিউজ জানিয়েছে, ওমান শনিবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত জানিয়েছে।

এদিকে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ব্রুনেই, জাপান, থাইল্যান্ড, ফিলিপিন্সেও শনিবার ঈদ উদযাপনের ঘোষণা এসেছে।

সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এবার রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের একদিন পরে।

বাংলাদেশে ঈদ কবে হবে, সেই সিদ্ধান্ত নিতে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসছে আজ শুক্রবার।

শুক্রবার যদি বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায় তাহলে রমজান মাস ২৯ দিনে শেষ হয়ে ঈদ হবে শনিবার। আর যদি চাঁদ দেখা না যায় তাহলে ঈদ হবে রবিবার অর্থাৎ রমজান মাস শেষ হবে ৩০ দিনে।

বাংলাদেশে আকাশে কোথাও চাঁদ দেখা গেলে ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে ফোনে অথবা ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

এই বিভাগের সব খবর

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক শুধু একটি জলাধার নয়, এটি আমাদের দেশের সম্পদ, পার্বত্য চট্টগ্রামের পরিবেশ, অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ধর্মের নামে রাজনীতি করে একটি দল মানুষের কাছে জান্নাতের...

সর্বশেষ

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস...

চট্টগ্রাম শিশু ধর্ষণের মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রাম নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায়...