শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

আজ থেকে ৩ মাস কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা

- Advertisement -
Single page 1st Paragraph

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধির সুবিধার্থে আজ থেকে শুরু হলো মাছ ধরার উপর তিন মাসের নিষেধাজ্ঞা। জেলা প্রশাসন বৃহস্পতিবার(২০এপ্রিল) থেকে তিন মাস সব ধরনের মাছ ধরা এবং বাজারজাতকরণের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত কার্যকর করেছে। জেলেদের আগামী ১৯ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা মানতে হবে।

মাছ শিকার বন্ধকালীন কাপ্তাই হ্রদে কোনোপ্রকার বড় বা ছোট জাল দিয়ে মাছ শিকার করা যাবে না। মাছ শিকার করে জীবিকা নির্বাহ করা জেলেদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থকে চাল বিতরণ করা হবে বলে জানা গেছে।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কাপ্তাই হ্রদের মাছের প্রাকৃতিক প্রজনন রক্ষায় মাছ ধরা এবং বাজারজাতকরণের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে অবৈধভাবে মাছ ধরা এবং বাজারজাতকরণ বন্ধ করতে প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি কাপ্তাই হ্রদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নৌ পুলিশ মোতায়ন করা হবে।

তিনি আরও বলেন, যারা হ্রদে অবৈধ উপায়ে মাছ শিকার করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম কাপ্তাই হ্রদে প্রত্যেক বছর মাছের প্রজনন ও বংশ বৃদ্ধির জন্য পহেলা মে হতে ৩১ জুলাই পর্যন্ত মৎস্য শিকার বন্ধ থাকে। তবে এই বছর হ্রদের পানি কম থাকার কারণে ১০ দিন আগে ২০ এপ্রিল থেকে ১৯ জুলাই পর্যন্ত তিন মাস কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত ১০ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...