বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর সাথে বিশিষ্ট রাজনীতিবিদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি, রূপালি ব্যাংকের প্রাক্তন পরিচালক আবু সুফিয়ান গত ১৬ এপ্রিল, রোববার ঢাকায় সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার লেখা ‘ইতিহাসের প্রেক্ষাপটে সাম্প্রতিক চীন’ গ্রন্থটি হস্তান্তর করেন। একই সাথে ঢেমশা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন প্রকাশনা ‘অশেষ আলো গৌরবে’ রাষ্ট্রপতির হাতে তুলে দেন।
জনাব আবু সুফিয়ান রাষ্ট্রপতিকে শত কর্মব্যস্ততার মাঝেও তাকে সাক্ষাতের সময় ও সুযোগ দেয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি রাষ্ট্রপতির নীরোগ স্বাস্থ্য ও দীর্ঘায়ু সুস্থ জীবন কামনা করে দেশ ও জাতির উন্নয়নে রাষ্ট্রপতির চ্যালেঞ্জিং ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

