শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

১৬ বছর পর সেমিফাইনালে এসি মিলান

- Advertisement -
Single page 1st Paragraph

১৬ বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে ইতালিয়ান ক্লাব এসি মিলান।
গতরাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে নাপোলির সাথে ১-১ গোলে ড্র করে এসি মিলান। এই ড্র’র পরও দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থাকার সুবাদে ২০০৭ সালের পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে নাম লেখায় এসি মিলান। ঘরের মাঠে প্রথম লেগে নাপোলিকে ১-০ গোলে হারিয়েছিলো এসি মিলান। চ্যাম্পিয়ন্স লিগ ও সিরি এ মিলিয়ে গত ১৬ দিনের তৃতীয়বার মুখোমুখি হয়েছিল দ’দল। সিরি এ’তে এসি মিলান ৪-০ গোলে হারিয়েছিলো নাপোলিকে।
দিয়েগো আরমান্দো ম্যরাডোনা স্টেডিয়ামে শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিলো এসি মিলান ও নাপোলি। ২০ মিনিটের মধ্যে এক হালি আক্রমন করেও জালে বল পাঠাতে পারেনি কোন দল।
২১ মিনিটে নিজেদের বক্সে এসি মিলানের রাফায়েল লিয়াওকে ফাউল করেন নাপোলির ডিফেন্ডার মারিও রুই। এতে পেনাল্টি পায় মিলান। পেনাল্টি থেকে নেয়া ওলিভার গিরুদের শট ঝাঁপিয়ে রুখে দেন গোলরক্ষক আলেক্স মেরেত। ২০১২ সালের পর এই প্রথম পেনাল্টি কিক থেকে গোল করতে ব্যর্থ হলেন গিরুদ।
পেনাল্টি মিস করলেও এসি মিলানকে প্রথম গোলের স্বাদ দেন গিরুদই। ম্যাচের ৪৩ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়কে পেছনে ফেলে বল নিয়ে বক্সের ভেতর ঢুকে গিরুদকে বল দেন লিয়াও। বল পেয়ে বাঁ-পায়ের শটে গিরুদ গোল করলে ১-০ ব্যবধানে বিরতিতে যায় এসি মিলান।
স্ট্রাইকার ভিক্টর ওসিমেনের গোল হ্যান্ডবলের কারণে বাতিল না হলে দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে ম্যাচে সমতা আনতে পারতো নাপোলি।
এরপর ৮২ মিনিটে ম্যাচে ফেরার সুর্বন সুযোগ হাতছাড়া করে নাপোলি। এসি মিলানের ডি-বক্সে ডিফেন্ডার ফিকায়ো তোমোরির হাতে বল লাগলে পেনাল্টি পায় নাপোলি। স্ট্রাইকার খাভিচা কাভারাটস্খেলিয়ার পেনাল্টি শট রুখে দেন গোলরক্ষক মাইক মেগনান।
ম্যাচে ফেরার সুযোগ হাতছাড়া করলেও দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে গোল পায় নাপোলি। ইনজুরির সময়ে তৃতীয় মিনিটে ওসিমেনের গোলে ম্যাচে সমতা আনতে পারে। শেষ মুর্হূতের গোলে এসি মিলানের কাছে হার এড়ালেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারফাইনাল থেকে বিদায় নিতে হয় নাপোলিকে।
পাঁচ বছর পর ইতালির দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল সাতবারের চ্যাম্পিয়ন এসি মিলান।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...