সোমবার, ২২ জুন ২০২৬

জব্বারের বলী খেলা ফিরছে লালদিঘি ময়দানে, থাকছে চাঁটগাইয়া উৎসব

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলী খেলা লালদিঘি ময়দানে ফেরানোর পাশাপাশি একদিনের জন্য বিশেষ ‘চাঁটগাইয়া উৎসব’ আয়োজনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

আজ বুধবার এক বর্ণাঢ্য আয়োজনে বলী খেলার মাঠ পরিদর্শন এবং ট্রফি, জার্সি ও থিম সং উন্মোচন করেন সিটি মেয়র। আসন্ন ১১৪ তম আসরের তিন দিনব্যাপী মেলা বসবে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে।

লালদিঘিস্থ চট্টগ্রাম সিটি করপোরেশন পাবলিক লাইব্রেরিতে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র বলেন, চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় আমি বদ্ধপরিকর। লালদিঘির সড়কে তিনদিন বৈশাখী মেলা হবে। ব্রিটিশবিরোধী সংগ্রামের অংশ চট্টলাবাসীর গর্বের জব্বারের বলী খেলার আয়োজনে কোনো কিছুর কমতি থাকবে না।
আব্দুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির সহ-সভাপতি সাংবাদিক চৌধুরী ফরিদ জানান, ২৪, ২৫ ও ২৬ এপ্রিল বলী খেলার মেলা থাকবে। ২৫ এপ্রিল হবে বলী খেলা। তিন দিনব্যাপী মেলা বসবে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে। বলী খেলা লালদিঘির মাঠেই হবে। তবে মাঠের ছয় দফা মঞ্চ উন্মুক্ত থাকবে। বাঁশ ও বালি দিয়ে মাঠে বলী খেলার মঞ্চ (রিং) তৈরি হচ্ছে। ২৬ এপ্রিল হবে চাঁটগাইয়া ঈদ উৎসব। মেলা হবে মাঠের বাইরে।

এদিকে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলা আয়োজক কমিটির সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারী, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল, ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের কাউন্সিল হাসান মুরাদ বিপ্লব এবং সংগীত শিল্পী আলাউদ্দিন তাহের প্রমুখ। প্রসঙ্গত ২০২০ ও ২০২১ সালে করোনার কারণে জব্বারের বলী খেলা ও মেলার আয়োজন হয়নি। সে হিসেবে তিন বছর পর লালদিঘির মাঠে ফিরছে ঐতিহাসিক জব্বারের বলী খেলা।

ব্রিটিশবিরোধী আন্দোলনে যুব সমাজকে সংগঠিত করতে ১৯০৯ সালে বক্সিরহাট এলাকার স্থানীয় আব্দুল জব্বার সওদাগর নগরীর লালদিঘি মাঠে আয়োজন করেন কুস্তি প্রতিযোগিতা, যা সময়ের পরিক্রমায় জব্বারের বলী খেলা নামে পরিচিত। পঞ্জিকা অনুসারে বৈশাখের ১২ তারিখে লালদিঘির ময়দানে বলী খেলা হয়। এই উপলক্ষে তিনদিন ধরে চলে মেলা।

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...