শুক্রবার, ১০ জুলাই ২০২৬

শেখ হাসিনার দয়ায় খালেদা জিয়া বাসায় চিকিৎসা নিচ্ছেন : শিক্ষা উপমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

শিক্ষা উপমন্ত্রী ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দয়ায় বাসায় চিকিৎসা নিচ্ছেন। সাজাপ্রাপ্ত আসামি হিসেবে খালেদা জিয়ার থাকার কথা ছিল কারাগারে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যে খালেদা জিয়া হত্যার চেষ্টা করেছে সেই খালেদা জিয়াকে দয়া করে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছেন শেখ হাসিনা। কারণ তিনি মানুষকে ক্ষমা করে দেন, মানুষকে ভালোবাসেন, প্রতিহিংসা পরায়ণ নন। এই বিশাল উদারতা একমাত্র শেখ হাসিনার পক্ষেই দেখানো সম্ভব। এই উদার মনের মানুষের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই, যাতে করে তিনি দীর্ঘজীবী হোন।
আজ বুধবার চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ডে ঈদ উপহার, ফ্রি ঈদ বাজার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সবাই একটু সমস্যায় আছেন। তাই আমাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনো ইফতার-সেহরি সামগ্রী, কখনো ফ্রি ঈদ বাজার, আবার কখনো ঈদ উপহার নিয়ে আপনাদের কাছে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে একুশ বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু মহান সৃষ্টিকর্তার অশেষ রহমত আছে বলে তিনি জীবিত আছেন। সাধারণ মানুষের কল্যাণে কাজ করার জন্য মহান সৃষ্টিকর্তা তাকে জীবিত রেখেছেন। বঙ্গবন্ধু কন্যা ছাড়া বাংলাদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করার লোক খুবই কম। বাংলাদেশে আরো যারা প্রধানমন্ত্রী ছিলেন তারা মানুষের কথা চিন্তা করে নাই। নিজে দামি শাড়ি, দামি মেকআপ আর দামি দামি খাবার খেয়ে আয়েশি জীবনযাপন করেছেন আর দুর্নীতি করেছেন। যে যা অপকর্ম করবে তার ফল ভোগ করতে হবে- এটাই মহান সৃষ্টিকর্তা বিধান।
আগ্রাবাদ এক্সেস রোডে আব্দুল্লাহ কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিউর রহমান আজিজের উদ্যোগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, নগর স্বোচ্ছা সেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, কাউন্সিলর জাফরুল হায়দার সবুজ প্রমুখ।
হালিশহর সিটি হল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আসিফ মাহমুদের উদ্যোগে ফ্রি ঈদ বাজার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর জাফরুল হায়দার সবুজ। চট্টগ্রাম বন্দর স্টেডিয়াম সংলগ্ন মাঠে নগর যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন মোরশেদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম। পূর্ব মাদারবাড়ী মালুম মসজিদের গলি এলাকায় ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি খলিলুর রহমান নাহিদের উদ্যোগে ঈদ উপহার বিতরণে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর নিলু নাগ, মনির উদ্দিন প্রমুখ। কাতালগঞ্জে কিশলয় কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য নুরুল আনোয়ারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সম্পাদক ম-লীর সদস্য আহমদুর রহমান সিদ্দীকী, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি শাহবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আনছারুল করিম, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আতিক, সাধারণ সম্পাদক শেখ সরোয়ারদি, কাউন্সিলর নুর মোস্তফা টিনু প্রমুখ।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...