শুক্রবার, ১০ জুলাই ২০২৬

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ২শ’ মুক্তিযোদ্ধা

- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে মহানগর ও জেলার ২শ’ বীর মুক্তিযোদ্ধার মাঝে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে ছিল : লুঙ্গি, চাউল, মসুর ডাল, সয়াবিন তেল, চিনি, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও হলুদের গুঁড়া।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় চট্টগ্রাম সার্কিট হাউজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) ড. মো. বদিউল আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, জেলা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার একেএম সরোয়ার কামাল দুলু ও মহানগরীর ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ। বক্তব্য রাখেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. তৌহিদুল ইসলাম। চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিটের বীর মুক্তিযোদ্ধারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) ড. মো. বদিউল আলম বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে আমাদেরকে একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন। তাঁরা কোন কিছু পাওয়ার আশায় যুদ্ধে যাননি। আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমাদের সকলের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নসহ আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। আগামী ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...