শনিবার, ২৭ জুন ২০২৬

বিএনপি যে আগুন নিয়ে খেলছে, সেই আগুনেই তারা ঝলসে যাবে: ওবায়দুল কাদের

- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে হটাতে যে আগুন নিয়ে বিএনপি খেলছে, সেই আগুনে নিজেরাই ঝলসে যাবে।
তিনি বলেন, ‘আগুন লাগানোর অভ্যাস বিএনপির রয়েছে, সরকার হটানোর জন্য যে আগুন নিয়ে তারা খেলছে, সে আগুনে বিএনপি নিজেই ঝলসে যাবে।’
ওবায়দুল কাদের আজ বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি আয়োজিত ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তদন্ত করা হচ্ছে, খুঁজে বের করা হবে কোথা থেকে আগুন লাগানো হচ্ছে। আগুন লাগানো ২০১৩, ১৪, ১৫ সালের প্রাকটিস মির্জা ফখরুল সাহেব আপনাদের। আওয়ামী লীগ আগুন নিয়ে খেলে না। কোনো সন্ত্রাসে বিশ্বাস করে না।
ওবায়দুল কাদের বলেন, আজকে আগুনের কথা বলে মির্জা ফখরুল ইসলাম। লজ্জা-শরম থাকলে অন্যের ঘাড়ে, আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপাতো না। আওয়ামী যড়যন্ত্র করে না, ষড়যন্ত্রের শিকার বার বার।
তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের উন্নয়ন করে, বিএনপি করে নিজেদের পকেটের উন্নয়ন। বিএনপির কাছে ক্ষমতা হচ্ছে পকেটের উন্নয়ন, দুর্নীতি আর ভোটচুরি। আওয়ামী লীগের কাছে, শেখ হাসিনার কাছে ক্ষমতা হচ্ছে মানুষের ভাগ্যের উন্নয়ন, অসহায় মানুষের পাশে থাকা।
ওবায়দুল কাদের বলেন, পবিত্র রমজান মাসজুড়ে বিএনপি নেতারা সামর্থবানদের নিয়ে ইফতার পার্টি করে। আর আওয়ামী লীগ ইফতার বিতরণ করেছে। বিএনপির সাথে আওয়ামী লীগের পার্থক্য এটাই। এটাই খালেদা জিয়ার সাথে শেখ হাসিনার পার্থক্য।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিশ্ব সংকটের মধ্যেও বাংলাদেশ অনেক ভালো আছে। বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশ দ্রব্যমূল্যে ভালো পরিস্থিতি সামাল দিয়ে যাচ্ছে। না খেয়ে কেউ মারা গেছে এমন কেউ নেই। আজকে বিএনপির গায়ে জ্বালা এই সংকটেও বাংলাদেশ কেন ভালো আছে?
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম, উপপ্রচার সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম প্রমুখ বক্তব্য রাখেন।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...