শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

মডেলদের দিয়ে অনৈতিক কাজ, অভিনেত্রী গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

বলিউড পাড়ায় নিজেদের নাম লেখানোর জন্য অনেকেই অনেক সংগ্রামের মধ্য দিয়ে যান। আবার অনেকে বেছে নেন অন্ধকার পথ। এবার আলোচনায় এসেছে বলিউডের অন্ধকার দিক।

জানা গেছে, বলিউড সিনেমায় কাজ দেয়ার নাম করে উঠতি মডেলদের দেহ ব্যবসায় নামানো হতো। আর এই কাজের সঙ্গে যুক্ত কাস্টিং ডিরেক্টর অভিনেত্রী আরতি মিত্তল।

পুলিশ ইন্সপেক্টর মনোজ সুতার গোপন সূত্রে জানতে পারেন আরতি দেহব্যবসার র‌্যাকেট পরিচালনা করেন। তারপর কাস্টমার সাজিয়ে নিজের টিমের দুজনকে পাঠান এবং আরতিকে ফোন করে দুজন মেয়ের কথা বলেন। আরতি দুজন মেয়ের ব্যবস্থা করে দেয়ার কথা দেন। কিন্তু বিনিময়ে ৬০ হাজার রুপি দাবি করেন।

মনোজ সুতার বলেন ‘ফোনে কথা বলার পর আরতি আমাকে দুজন নারীর ছবি পাঠান। এই দুই মডেল জুহু বা গোরগাঁওয়ের কোনো হোটেলে যেতে পারবেন বলেও জানান। তারপর আমি দুজন ডামি কাস্টমার পাঠাই। আরতি দুই নারীকে নিয়ে হাজির হন এবং তাদের হাতে কনডম তুলে দেন। আর এই পুরো ঘটনা স্পাই ক্যামেরায় দৃশ্যধারণ করা হয়েছে।’

এরপর বেশ কিছু হোটেলে অভিযান চালায় ক্রাইম ব্রাঞ্চ। পরে দিনদোশি থানায় যোগাযোগ করে এবং আরতি মিত্তলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই মডেল জানিয়েছেন, আরতি তাদের প্রত্যেককে ১৫ হাজার রুপি করে দেয়ার কথা ছিল।

মডেলদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, ছলে-বলে কৌশলে উঠতি মডেলদের দেহ ব্যবসার নামার প্রলোভন দেখাতেন আরতি, পর্দাফাঁস হতেই পুলিশ গ্রেপ্তার করেন অভিযুক্ত আরতি মিত্তলকে। আপতত পুলিশ হেফাজতে আরতি। তা ছাড়াও মুম্বাইয়ের গোরগাঁও থেকে দুজন মডেলকে উদ্ধার করে রিহ্যাবে পাঠানো হয়েছে।

শুধু কাস্টিং ডিরেক্টরই নন, অভিনেত্রী হিসেবেও কাজ করেছেন আরতি। হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ তিনি। ‘আপনাপন’-এর মতো সিরিয়ালে অভিনয় করেছেন। এ সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন রাজশ্রী ঠাকুর। ‘পরশুরাম’ সিরিয়ালেও কাজ করেছেন আরতি।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...