চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ নেতা ফরিদ মাহমুদ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের নেতাকর্মীদের যে কোন ষড়যন্ত্র প্রতিহত করতে সজাগ থাকতে নির্দেশ দিয়েছেন। তাই যে কোন চক্রান্ত মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে।
আজ ৪২ নং নাছিরাবাদ ওয়ার্ডে নারী পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণকালে সভাপতির বক্তব্য রাখছিলেন।
জনক জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রাম এর উদ্যোগে চিটাগাং কনভেনশন সেন্টারে এম এ হায়দারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন নগর আওয়ামীলীগ সদস্য সৈয়দ আমিনুল হক, কাউন্সিলর মোরশেদ আলম, আলহাজ্ব এম এ তাহের, আলহাজ্ব মোঃ আসাদ সর্দার, জাফর আহম্মদ, মাহফুজুর রহমান বাবুল,
শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু কামাল উদ্দিন, ইউসুফ মানিক, সাহাদাত হোসেন চৌধুরী, মোতালেব সরকার, মাসুদ চৌধুরী হিরু, নাজমুল হাসান রুমি, সজীব দাস ভুট্টু, মোঃ কাজী সাদেক, মোঃ সাইফুল, কুলসুমা বেগম, ইয়াসিন প্রিন্স, মোঃ ফোরকান, মোঃ সেলিম, মোঃ রফিক, পঙ্কজ দে, ইয়াসিন ভুঁইয়া, সালামত উল্লাহ মানিক, নুর উদ্দিন বাবু, কাউসার পাটয়ারী, মোঃ কাউসার, সৈয়দ মুত্তাকীন, এবাদুল ইসলাম আবিদ।
আলোচনা সভার পরে অতিথিগণ উপস্থিত নারী পুরুষের হাতে ঈদ উপহার স্বরূপ শাড়ি লুঙ্গি তুলে দেন।

