শনিবার, ২৭ জুন ২০২৬

২০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করলো র‌্যাব

- Advertisement -
Single page 1st Paragraph

হাটহাজারী থানার একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পলাতক আসামি মো. আজমকে (৪২) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)।

রোববার (১৬ এপ্রিল) রাতে হাটহাজার থানার চারিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মো. আজম, একই এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

র‌্যাব জানিয়েছেন, ২০০৩ সালের ২৫ নভেম্বর হাটহাজারী-মোহাম্মদপুর রাস্তার উপর লোকজনকে আটক করে টাকা-পয়সা ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছিল।

এ সময় জাহাঙ্গীর আলম চিৎকার শুরু করলে আসামিরা ভিকটিমের পায়ের উরুতে রাম-দা দিয়ে কোপ মেরে গুরুতর জখম করে এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। ভিকটিমের চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে আসলে দুস্কৃতিকারীরা ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিমের মৃত্যু হয়।

এ ঘটনায় ভিকটিমের প্রতিবেশী ফজল আহম্মদ বাদী হয়ে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ বিচার কার্যক্রম শেষে উক্ত হত্যা মামলার আসামি মো. আজমকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৩৯৪/৩৪ ধারায় ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার জানান, দীর্ঘ ২০ বছর যাবত ওয়ারেন্টভুক্ত পলাতক হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. আজম হাটহাজারী থানার চারিয়া বাজার সংলগ্ন একটি ভাড়া বাসায় আত্মগোপনে আছে। এমন তথ্যের ভিত্তিতে রোববার রাত সোয়া বারটার দিকে অভিযান চালিয়ে মো.আজমকে গ্রেফতার করা হয়।  গ্রেফতার এড়াতে দীর্ঘ ২০ বছর ধরে চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় বিভিন্ন পরিচয়ে আত্মগোপন করে ছিল।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...