বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত সতর্কতার সাথে লেখার নির্দেশ সিইসির

- Advertisement -
Single page 1st Paragraph

নির্বাচনে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিলের ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তাদের আরও যত্নসহকারে সঠিক সিদ্ধান্ত নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

তিনি বলেছেন, ‘রিটার্নিং কর্মকর্তারা যদি যত্নসহকারে আরও সঠিক ও শুদ্ধভাবে নমিনেশনগুলো বাতিল করে থাকে, তাহলে সেটা আমাদের জন্য সহযোগিতা হবে। আজ সিটি করপোরেশন নির্বাচনের ট্রেনিং ছিল। আমরা অভিজ্ঞতা থেকে দেখেছি, যে গৃহিত ও প্রত্যাখ্যাত মনোনয়পত্রের পরে আমাদের কাছে আপিল করা হয়। কিছু কিছু আমাদের কর্মকর্তা আরেকটু সুচারুভাবে অর্ডার করলে আমাদের পক্ষে সিদ্ধান্ত দিতে সুবিধা হয়।’

সম্প্রতি পাঁচ সিটি করপোরেশনে ভোটের তফসিল ঘোষণা করে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। এই সিটি ভোট উপলক্ষে ভোটের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণের আয়োজন করে সাংবিধানিক এ সংস্থাটি।

নির্বাচন কমিশন চূড়ান্ত কর্তৃপক্ষ নয় জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আবার উচ্চ আদালতে আপিল হয়। কাজেই আমরা যে আপিলটা শুনব, আমাদের রিটার্নিং কর্মকর্তারা যে সিদ্ধান্ত দেন, তা যদি সঠিক ও শুদ্ধ হয়, সেটা উচ্চ আদালতেও সমর্থিত হবে। সেটা আমাদের সকলের জন্যই ইতিবাচক। সেজন্য রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিশেষ করে নমিনেশন রিজেক্ট করার সময় কোন কোন কারণে করবেন এবং অর্ডারটা কীভাবে লিখবেন, সেই বিষয়ে তাদের প্রশিক্ষণ দেয়া হবে।’

এক প্রশ্নের জবাবে সিইসি আরও বলেন, ‘আমরা পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছি। সে অনুযায়ী নমিনেশন সাবমিট করা হবে। সেগুলো আনকনটেস্ট হবে কি হবে না সেগুলো আরও স্পষ্টভাবে বলতে পারব।’

এই বিভাগের সব খবর

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে...

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর...

বিশ্বকাপের সেমিফাইনালের আরেক মহারণের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব

টেক্সাসের আর্লিংটনের এটিএন্ডটি স্টেডিয়ামে ছাড়িয়ে এখন পুরো ফুটবল বিশ্বের চোখ আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামের দিকে। এই মাঠেই বুধবার বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে লিওনেল মেসির...

সর্বশেষ

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে...

বিশ্বকাপের সেমিফাইনালের আরেক মহারণের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব

টেক্সাসের আর্লিংটনের এটিএন্ডটি স্টেডিয়ামে ছাড়িয়ে এখন পুরো ফুটবল বিশ্বের...

বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার : দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন,...

পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম...

বন্যার্তদের পাশে বিজিএমইএ’র মানবিক সহায়তা অব্যাহত

চট্টগ্রামে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত...