শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

কান চলচ্চিত্র উৎসবে থাকছে ৫২ সিনেমা

- Advertisement -
Single page 1st Paragraph

১৯৪৬ সালে শুরু হওয়া কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের মেলা বসবে। সেখানে বিভিন্ন দেশ থেকে হাজির হবেন নির্মাতা, অভিনয়শিল্পী, সাংবাদিক, প্রযোজক, তারকা এবং চলচ্চিত্র ভক্তরা। এবারের আয়োজনের জন্য আয়োজকদের প্রস্তুতি প্রায় শেষের দিকে।

এর মধ্যে ঘোষণা হয়েছে উৎসবের প্রধান বিচারক হিসেবে থাকবেন সুইডেনের চলচ্চিত্র পরিচালক রুবেন অস্টলান্ড। এবার বৃহস্পতিবার (১৩ এপ্রিল) জানানো হলো মূল প্রতিযোগিতায় স্থান পাওয়া ১৯টিসহ অফিসিয়াল সিলেকশনে থাকা মোট ৫২টি চলচ্চিত্রের তালিকা।

কান চলচ্চিত্র উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমো ও সভাপতি আইরিস নোব্লোচ গত বৃহস্পতিবার সকালে প্যারিসের ইউজিসি নর্মান্ডি সিনেমা হল থেকে উৎসবের পুরো লাইনআপ ঘোষণা করেছেন। আগামী ১৬ মে শুরু হয়ে ২৭ মে পর্যন্ত চলবে কান চলচ্চিত্র উৎসব ২০২৩।

এবারের স্বর্ণপাম প্রতিযোগিতায় যে ১৯টি চলচ্চিত্র স্থান পেয়েছে সেগুলো হলো, ক্লাব জিরো, পরিচালক: জেসিকা হাউসনার। দ্য জোন অব ইন্টারেস্ট, পরিচালক: জোনাথন গ্লেজার। ফলেন লিভস, পরিচালক: আকি কৌরিসমকি।

ফোর ডটার্স, পরিচালক: কাউথার বেন হানিয়া। অ্যাস্টেরয়েড সিটি, পরিচালক: ওয়েস অ্যান্ডারসন। অ্যানাটমি ডি উনে চুট, পরিচালক: জাস্টিন ট্রিয়েট। মনস্টার, পরিচালক: হিরোকাজু কোর-এডা। সল ডেলভানাইর, পরিচালক: নান্নি মরেট্টি। লা চিমেরা, পরিচালক: এলিস রোহরওয়াচার। লা’টে ডেরনির, পরিচালক: ক্যাথেরিন ব্রেইল্লাত। লে প্যাশন ডি ডোদিন বৌফান্ট, পরিচালক: ট্রান আনহ হুং। অ্যাবাউট ড্রাই গ্রাসেস, পরিচালক: নুরি বিলগে চেইলান। মে ডিসেম্বর, পরিচালক: টড হেইন্স।

রাপিটো, পরিচালক: মার্কো বেলোচ্চিও। ফায়ারব্র্যান্ড, পরিচালক: করিম আইনুজ। দ্য ওল্ড ওক, পরিচালক: কেন লোচ। বনেল এট আদমা, পরিচালক: রামাতা-তৈলায়ে সি। পারফেক্ট ডেইজ, পরিচালক: উইম ওয়েন্ডারস এবং সর্বশেষ চলচ্চিত্র জেউনেস্সে, পরিচালক: ওয়াং বিং।

প্রতিযোগিতার বাইরে যে চলচ্চিত্রগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম কয়েকটি চলচ্চিত্র হলো: কিলার অব দ্য ফ্লাওয়ার মুন, পরিচালক: মার্টিন স্কোরসেস। জেয়ান্নে ডু ব্যারি, পরিচালক: মাঈয়েন। দ্য আইডল, পরিচালক: স্যাম লেভিনসন। কাবওয়েব, পরিচালক: কিম জি-উন এবং ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি, পরিচালক: জেমস ম্যাঙ্গোল্ড।

এই বিভাগের সব খবর

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, আন্তর্জাতিক চাপ ছাড়া এই সংকট...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। শুক্রবার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগকারীদের জ্বালানি ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত...

সর্বশেষ

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের...

অ্যালামনাই ক্লাব স্কুলজীবনের বন্ধন দৃঢ় করে : খসরু

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী...